এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সমস্যার শেষ নেই। মাধ্যমিক এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থীর নম্বর মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে পৌঁছায় নি। অনেকের আবার নম্বরে ভুল হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদ বেশ সমস্যার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে তারা নম্বর জমা দেওয়ার তারিখ বৃদ্ধি করার ঘোষণা করেছে, যাতে শিক্ষক শিক্ষিকার আরেকটু সময় পেয়ে যান নিজেদের ছাত্র-ছাত্রীদের নম্বর ঠিকঠাকভাবে দেওয়ার জন্য।
পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৭ শে জুন থেকে ২৪ ঘণ্টার জন্য নম্বর জমা দেওয়া যাবে। মাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও বিশেষ গাণিতিক পদ্ধতিতে মূল্যায়ন এর ব্যবস্থা করা হয়েছে এ বছরের মাধ্যমিকের ক্ষেত্রে। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় নবম শ্রেণীর নম্বরের উপর ৫০% নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়া বাকি নম্বরটা থাকবে দশম শ্রেনির ইন্টার্নাল ইভিলিউশন এর উপরে।
কিন্তু এখনও পর্যন্ত প্রায় ২২ হাজার পরীক্ষার্থী নম্বর জমা পড়েনি। এই কারণে বাকি পরীক্ষার্থীকে নম্বর জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন পর্যন্ত যা কথা ছিল, ২০ জুলাই এর মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে দেখার বিষয় হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এর নম্বর প্রকাশ করতে পারে নাকি না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…