নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ঋষভ পন্থ কাঙ্ক্ষিত ফলাফল পাননি। পন্থের বারবার শট বা ব্যাটে বলে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় তার সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকে, বিশেষ করে যখন ভারত তাদের অর্ধেক উইকেট হারিয়েছিল এবং ম্যাচটি বাঁচানোর জন্য লড়াই করছিল। উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, টেস্টে পন্থের এই আক্রমণাত্মক ব্যাটিং ভুল কি না, তা বোঝার দায়িত্ব ওর কাঁধেই।
বুধবার সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে ভারতের ৮ উইকেটে হারের পর ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, “আমরা চাই না যে পন্থ দলের পরিস্থিতি পরিবর্তনে তার ইতিবাচক খেলাটা হারাক। আমরা ওকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। ওই শট খেলা উচিত ছিল কি না তার বিচার পন্থকেই করতে হবে।”
ভারত পরপর ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে হারানোর পর ব্যাট করতে আসেন পন্থ। কাইল জেমিসনের বলে পন্থ ক্যাচ তোলেন টিম সাউদির হাতে। অল্পের জন্য ক্যাচ ফসকান সাউদি। জীবনদান পান পন্থ। এরপরও তিনি একাধিকবার ব্যাটে বলে যোগাযোগ করতে ব্যর্থ হন।ট্রেন্ট বোল্টের বলে মিড-উইকেটের উপর দিয়ে আরেকটি স্লগ করার চেষ্টা করার সময় পন্থ শেষ পর্যন্ত ৪১ রানে আউট হন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…