পলিটিক্স

শুভেন্দুর বিরুদ্ধে এবার কড়া মনোভাব তৃণমূলের, সরানো হলো কর্মী সংগঠনের দায়িত্ব থেকে

শুভেন্দু অধিকারী কে নিয়ে আর কোন সমস্যার মধ্যে পড়তে চাইছে না তৃণমূল। নতুন করে আর আলোচনার কোনো জায়গা খোলা নেই। এরকমই বার্তা এসেছে শীর্ষ নেতৃত্বের থেকে। তাই এবার শুভেন্দুর দায়িত্ব কমানো শুরু করা হলো। এবারে তৃণমূলের কর্মী সংগঠনের ফেডারেশন মেন্টরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারী কে।

সূত্রের খবর, এই পদে বর্তমানে বহাল রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় কে। গত বছর জুন মাসে এই পদের জন্য নির্বাচিত করা হয়েছিল শুভেন্দু অধিকারী কে। তারপরে দলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকায় এবারে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হল। তবে তাকে এখনই বরখাস্তের পথে হাঁটছে না দল।

জানা গিয়েছে, ৩ মাস আগে এই কমিটির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর এই সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে সংগঠনটি অনেকটা সক্রিয়তা হারায়। এদিন নবান্ন থেকে নতুন কমান্ড পাওয়ার পরে ওই কমিটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে নেবার জন্য একসাথে আলোচনায় বসে ছিলেন সৌগত রায়, প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ের পর সকলের উদ্দেশ্যে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং শুভেন্দু সমস্ত সমস্যার সমাধান করা হবে।

কিন্তু মিডিয়ার সামনে সবকিছু বলে দেওয়া আবার শুভেন্দুর ভালো লাগেনি। তার জন্য পরের দিন তিনি সৌগত রায় কে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলেন তাদের সঙ্গে শুভেন্দুর কাজ করা মুশকিল। এই মেসেজ এর পরেই তৃণমূল ও শুভেন্দু কে নিয়ে আর জলঘোলা করতে চাইছে না। বর্তমানে বল শুভেন্দুর কোর্টে রয়েছে। এখন এটাই দেখার, যে যৌথ সাংবাদিক বৈঠকের কথা তিনি বলেছিলেন সেই বৈঠকে তিনি আদৌ কি বোমা ফাটান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026