রাজ্য

“বিজেপির জন্য উদ্বোধন হচ্ছে মাঝেরহাট ব্রিজ”, রাজ্য সরকারকে তোপ বিজয়বর্গীয়ের

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। ২ বছর তিন মাস পর বেহালা, ঠাকুরপুকুর, জোকা সহ একাধিক জায়গায় খুলে দেওয়া হল সংযোগকারী ব্রিজগুলিকে। উদ্বোধন হল মাঝেরহাট ব্রিজ। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন এক দিনে রাজ্য সরকারকে নিশানা করতে দেখা গেল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে।

ব্রিজটি চালু করার দাবিতে দুই সপ্তাহ আগেই তারাতলায় বিক্ষোভ দেখিয়েছিল রাজ্য বিজেপি। এই নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভাকারীদের। এই নিয়ে একের পর এক বাক্যবাণ ছুঁড়তে দেখা গেল বিজয়বর্গীয়। তার তীরের ডগায় ছিল রাজ্য সরকার।

এইদিন বিজয়বর্গীয় লেখেন, বিজেপির টানা চাপে অবশেষে উদ্বোধন হচ্ছে মাঝেরহাট ব্রিজ। কিন্তু ২০১৮ সালের সেই কষ্ট শহরবাসী ভুলতে পারবেন না। যে ক্ষতি এবং মৃত্যু হয়েছিল তা নিয়ে একদম বিচলিত ছিলেন না মুখ্যমন্ত্রী।

এখানেই থামেননি তিনি। পরের টুইটে তিনি লেখেন, এখন খুঁজে বের করতে হবে কাদের জন্য ভেঙেছিল মাঝেরহাট ব্রিজ। তাদের কঠিন শাস্তি দিতে হবে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সৌমেন বাগ, প্রবীর কুমার দে এবং গৌতম মণ্ডলের। দায় নিয়ে পদত্যাগ করা উচিৎ ছিল পুরমন্ত্রীর। কিন্তু তিনি তা করেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ উদ্বোধন করা হল মাঝের হাট ব্রিজ। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই ব্রিজটি লম্বায় ৬৩৬ মিটার এবং ১৬ মিটার চওড়া। তবে এইবারের ব্রিজটির আছে একটি বিশেষত্ব। যদি ব্রিজটির ওপর বেশি ওজন চাপানো হয়, অর্থাৎ যদি বেশি ওজন চাপে তবে তা নজরে আনবে ব্রিজে লাগানো সেন্সার। সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করবে সরকারি কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026