পলিটিক্স

মৃত্যু একবার হবে, দুবার নয়, ভয় করিনা, সভা মঞ্চ থেকে হুংকার শুভেন্দুর

এখনো বেশ থমথমে পরিস্থিতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সহায়ক কেন্দ্র নন্দীগ্রামে। সোমবার নন্দীগ্রামে বিজেপি নেতারা মৌন মিছিল করে এসেছেন। নাম না করে তৃণমূল কে উদ্দেশ্য করে তারা বলেছেন, তারা প্রাণহানির ভয় পান না। শুভেন্দুর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডা (Kanishka Panda) রবিবার জানিয়েছিলেন,”শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র ভাঙচুর করেছে তৃণমূল। আর সেই অভিযোগের ভিত্তিতে এদিন সরব হয়েছিল বিজেপি। তারা ওই ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করেছে। পাশাপাশি একটি সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে। যদিও তৃণমূল কংগ্রেস ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে এদিন মিছিলের পর সভা থেকে কে সহায়তা কেন্দ্র ভেঙেছেন তা স্পষ্ট করলেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, ওই সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে। ভাংচুরের ঘটনা নিয়ে এফআইআর করা হয়েছে বলেও তার দাবি।

শুভেন্দু নিজেই জানিয়েছেন, এবার বেশ কিছুদিনের জন্য ওই সহায়তা কেন্দ্র বন্ধ থাকবে। তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেছেন,”আমি অফিসটা বন্ধ রাখছি এখন। যারা পাঁচটা পয়সা দেয় না, পাঁচতলা ছ’তলা বাড়িতে থাকে, গুষ্টিসুদ্ধ চাকরি নিয়েছে, মাছের ভেড়ি ও খাসজমি দখল করেছে, তারাই এই সব করেছে। তারাই আজকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আপনারা এই সবে ভয় পাবেন না।”

শুভেন্দু আরো বলেছেন,” শুভেন্দু অধিকারী দল বদল করায় বারবার তার ওপর হামলা হচ্ছে। তবে এভাবে তাকে ভয় পাওয়ানো যাবে না। মৃত্যু একবার হবে, দুবার না, ভয় করিনা।” এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারী তার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন। তবে নন্দীগ্রামের সহায়তা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় যেন সেই অভিযোগ একেবারে প্রমাণ হয়ে গেল। অন্যদিকে শুভেন্দুর দাবি নির্বাচন বিধি চালু হলে অত্যাচার বন্ধ হবে। তার কথায়,’ কেন্দ্রের আধাসামরিক বাহিনী আর নির্বাচন কমিশন নির্বাচনী বিধি চালু করবেন। ওরা বলছে নন্দীগ্রাম আন্দোলন নাকি আমার নিজের আন্দোলন আমি বলেছি। আপনারা শুনে রাখুন, এটা নন্দীগ্রামের মানুষের আন্দোলন।” তবে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে এই বিষয়ে কোন মন্তব্য শুনতে পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026