রাজ্য

নন্দীগ্রামে ‘খেলা হবে’, মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দুই

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যুযুধান দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম দুই দফা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি।

আর সেখান থেকেই নন্দীগ্রামে মমতার সঙ্গে শুভেন্দু অধিকারী লড়াইয়ের ঘোষণা হয়ে গেল। শুভেন্দু বিজেপিতে যোগ দেবার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আসনটি। সেই আসনে জমি আন্দোলনকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে শিখরে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অধিকারী পরিবারের গড় হিসাবে পরিচিত হয়ে যায় নন্দীগ্রাম।

অন্যদিকে, ময়না আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিজেপিতে যোগদান করা ক্রিকেটার অশোক দিন্দা। বিজেপিতে যোগদানের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অশোক দিন্দা কে প্রার্থী করা হতে পারে। ওই গুঞ্জনে এইদিন সীলমোহর দিল গেরুয়া শিবির।

তবে এখনো পর্যন্ত দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। অনেকের মতামত খড়গপুর আসন থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে। কিন্তু বিজেপি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি বলেই এখনো পর্যন্ত পাওয়া খবর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026