রাজ্য

“দলের কর্মচারী না হতে চাইলে বেরিয়ে আসা উচিত”, বিজেপিতে রাজীবকে আমন্ত্রণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর সাথে সাথেই দলের বিরুদ্ধে গলায় সুর তুলতে শুরু করেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। কিন্তু তিনি এখনও দলবদল করেননি। বরং আজ দুপুরে লাইভে এসে বলেছেন, ইতিবাচক মনোভাব নিয়ে আমি আমার কাজ করে যাব। স্বভাবত এই কথার পর একরকম স্পষ্ট যে এখনি রাজীব বন্দ্যোপাধ্যায় দলবদল করছেন না। কিন্তু আজ রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পর শুভেন্দু অধিকারী (suvendu adhikari) নাম না করে তার প্রাক্তন সহকর্মীকে বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এদিন চন্দ্রকোনার খেজুরডাঙ্গা সভা থেকে বলেছেন, “আমি বাধাপ্রাপ্ত হয়েও বেরিয়ে এসেছি। রাজীব বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসা উচিত। যারা কর্মচারী হয়ে থাকতে চান না, তারা বেরিয়ে আসুন।”

আজ চন্দ্রকোনার সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন। তিনি তোপ দেগে বলেছেন, “তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে। দরজা খোলার লোক পাওয়া যেত না। তোলাবাজ ভাইপোকে কেউ দেখতে পাইনি। তখন আমি পার্টি অফিস খুলে বসতে বলেছিলাম। এটাতো একটা কোম্পানি। আর আমি কর্মচারী হয়ে থাকতে পারবো না।” তিনি তারপর আজ রাজীব বন্দ্যোপাধ্যায় খুব বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত আজ দুপুরে লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রতি অসন্তোষে কারণ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “দলের অন্যতম প্রধান সম্পদ হল কর্মীরা। আমাদের দলনেত্রী তাই বিশ্বাস করে। এদিকে অনেকে কর্মীদের সাথে ভুল আচরণ করছে। কর্মীরা শুধুমাত্র তাদের প্রাপ্য সম্মানটুকু চায়। তাই আমি কর্মীদের বিরুদ্ধে অন্যায় হতে দেখলে আমি তার প্রতিবাদ করি। আমি কোন কাজ ব্যক্তি স্বার্থে করি না। আমি যা করি সবই দলের স্বার্থে। কেন মানুষ সরে যাবে দলের কাছ থেকে? আমি এখনই পিছনে ফিরে তাকানোর কথা ভাবছি না। সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলতে চাই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026