রাজ্য

ইস্তফাপত্র দিয়ে তৃণমূলের সাথে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী, কি লিখলেন সেই চিঠিতে

একুশের নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি সরগরম ছিল শুভেন্দু ইস্যু নিয়ে। শেষ পর্যন্ত আজ দুপুরে সমস্ত জল্পনার অবসান ঘটল। দীর্ঘ ২১ বছরের সমস্ত সম্পর্ক ছিন্ন করে আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। ঠিক ২১ বছর আগে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় রাজনৈতিক পথ চলা শুরু করেছিল। আজ দুপুরে সবকিছুর ইতি ঘটলো। তিনি নিজে দুপুরে বিধানসভায় এসে তার হাতে লেখা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ অর্থাৎ বুধবার দুপুরে বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা যে হাতে লেখা চিঠি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর কাছে জমা দিতে জান। কিন্তু ততক্ষণে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে চলে গেছিল। তাই শুভেন্দুবাবু সচিবের হাতে তার চিঠি দিয়ে আসে। যদিও পরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে, “শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হয়নি। ইস্তফাপত্র গ্রহণের এক্তীয়ার নেই সচিবের।” তারপরেই আবার জল্পনা শুরু হয়েছে তাহলে কি শুভেন্দুর ইস্তফা গ্রহণ করতে চাইছে না।

শুভেন্দু অধিকারী নিজের হাতেই লিখেছিলেন তার ইস্তফা পত্র। কি লেখা ছিল সেই ইস্তফা পত্রে? শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারকে উদ্দেশ্য করে লিখেছেন, “আমার শুভেচ্ছা গ্রহন করুন। এখানে আমি বিধানসভার সদস্য হিসেবে ইস্তফা পত্র জমা দিতে এসেছি। অনুগ্রহ করে এই পদত্যাগপত্র গ্রহণের সব পদক্ষেপ শীঘ্রই গ্রহণ করুন। ইতি আপনার অনুগত, শুভেন্দু অধিকারী।” এই হাতে লেখা চিঠির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই তিনি তার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর আজকের বিধায়ক পদ থেকে ইস্তফা তার তৃণমূলের শেষ কাজ হলো।

প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। আজ সকালে তিনি তৃণমূল বেসুরোদের উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেছিলেন, “কেউ জোয়ারের জলে চলে আসে আবার ভাটায় চলে যায়। তাতে কিছু যায় আসে না। যারা দলে প্রথম থেকে ছিল তারা তৃণমূলের জন্য লড়বে। আসলে আসল মানুষের কখনো চরিত্র বদল হতে পারে না। জেনে রাখবেন, জামা কাপড় পরিবর্তন করা যায় কিন্তু আদর্শ পরিবর্তন করা যায় না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026