রাজ্য

অমিত শাহের হাত ধরে কি এবার বিজেপিতে যাবে রাজীব ও প্রবীর? জল্পনা উস্কে মন্তব্য শুভেন্দুর

একুশে নির্বাচনের আগে তৃণমূল দলবদল শাসকদলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগের বার অমিত শাহের মেদিনীপুরের জনসভাতে একাধিক তৃণমূল নেতাকর্মীরা গেরুয়া শিবিরে গিয়ে যোগদান করেছিল। এক প্রকার সেই দিন তৃণমূলের সাম্রাজ্যে ধ্বস নেমেছিল। এরপর আবারও ৩১ জানুয়ারি বাংলা সফরে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তৃণমূল বহিস্কৃত নেত্রী বালির বিধায়ক বৈশালী ডালমিয়া ঘোষণা করে দিয়েছেন যে তিনি অমিত শাহের হাত ধরেই বিজেপিতে পদার্পন করবেন। তাহলে এখন প্রশ্ন উঠছে এদিন বিজেপিতে যোগ দেয়ার লিস্টে কি নাম লেখাবেন ডোমজুড়ে বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ও উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল?

আজ অর্থাৎ বৃহস্পতিবার আরামবাগ থেকে বেশ গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “বৈশালী ডালমিয়ার সাথে অমিত শাহের জনসভায় বিজেপিতে পা রাখবেন আরো কয়েকজন তৃণমূল হেভিওয়েট নেতা। তাদের মধ্যে হয়তো থাকতে পারে সদ্য মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে শোকজ করা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও।” তিনি সরাসরি দলবদলে প্রসঙ্গ টেনে বলেছেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের বেসুরো। ৩১ তারিখ বা ৩০ তারিখ ও কি করবে আমি তো জানিনা। এবার রাজীব বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে চলে আসে তাহলে মুখ্যমন্ত্রী ডোমজুড়কে বলবে সেজবোন। অন্যদিকে আবার প্রবীর ঘোষের বেসুরো। তাহলে সে বিজেপিতে চলে উত্তরপাড়া হবে কি মমতার ছোট বোন?”

এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “নন্দীগ্রামে আমি ওনাকে হারাবই। কে বিজেপির প্রার্থী হবে তা আমি জানিনা কিন্তু কাজ আমি করে দেব। মাননীয়াকে ৫০ হাজার ভোটে হারাবো আমি।” অন্যদিকে শুভেন্দু ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে বাদ দেয়নি। তিনি বলেছেন, “বিজেপি আসলে দুটি পুরস্কার দেবে বলে ঠিক করেছি। একটি মিথ্যাশ্রী। যেটা পাবে মাননীয়া মুখ্যমন্ত্রী। অন্যটি হবে তোলাশ্রী। সেটা পাবে ওর কীর্তিমান ভাইপো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026