রাজ্য

“আমি ছিলাম, আমি থাকবো”, পুলিশকর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এর পুলিশের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সম্প্রতি রাজ্য পুলিশের ওপর নানাভাবে নানা রাজনৈতিক দলের চাপ বাড়ছে। গেরুয়া শিবির মাঝে মাঝেই প্রশাসনের রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করে। এমনকি গেরুয়া শিবির ও রাজ্যপাল দুজনেই একসাথে রাজ্য পুলিশকে তৃণমূলের দলদাস বলে আখ্যা দিয়েছে। তবে আজ অনুষ্ঠানে পুলিশদের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “চিন্তার কোন কারণ নেই। আমি ছিলাম আমি থাকবো।”

মুখ্যমন্ত্রী আজকের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশের হওয়া অনুষ্ঠানে গোটাটাই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তিনি এদিন ভার্চুয়াল সবাই বলেছেন, “নির্বাচনের আগে ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। ফেক ভিডিও খুব ভালোভাবে নজর রাখবেন। রাজ্য অশান্তি ছড়ানোর চেষ্টা রুখতেই হবে আমাদের।” এছাড়াও তিনি এদিন ভার্চুয়াল অনুষ্ঠানেই আত্মসমর্পণকারী ৫২০ মাওবাদী ও ৬৮০ কেএলও জঙ্গিকে পুলিশের চাকরি দিয়েছেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে পুলিশের প্রশংসা করে বলেন, “আমাদের মতো মানবিক পুলিশ আজ সারাদেশে কোথাও নেই। এখন রাজ্য পুলিশের পদ অনেক বাড়ানো হয়েছে। আগামী ৩ বছরে ২৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়াও অনেক সিভিক ভলেন্টিয়ার করা হচ্ছে।”

এছাড়াও এই দিন উপস্থিত থেকে পুলিশ কর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন মুখ খুলেছেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন, আত্মহত্যা কেন করবেন? পুলিসকর্মীরা তো কঠিন মানসিকতার হন। জীবন থাকলেই তাতে সমস্যা থাকবে। সব সমস্যার সমাধান আছে আইন আছে। আত্মহত্যা কোনো সমাধান না। এছাড়াও তিনি বড় দিদির মত পুলিশকর্মীদের পরামর্শ দিয়েছেন, “মন খারাপ হলে রাস্তায় ঘুরে আসবেন। গান শুনবেন। বাচ্চাদের সাথে সময় কাটাবেন। দেখবেন নিমেষে মন ভালো হয়ে গেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026