রাজ্য

“মিছিলে যান, কিন্তু ভোটটা বিজেপিকে দিন”, বাম-কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর

মিছিলে যান কিন্তু ভোটটা বিজেপিকই দেবেন। বাম কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা প্রদান করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvandu Adhikari)। দুর্গাপুরে দলের যোগদান মেলায় শুভেন্দু আরও একবার নিশানা করেন ‘ভাইপো’কে। এইদিন তিনি বলেন,”রাজ্যে নেই শিল্পনীতি। রানিগঞ্জ, জামুরিয়ায় চলছে অবৈধ কয়লাখনি। এর সাথে কে যুক্ত? বিজেপিতে যোগদান করেই বলেছিলাম, তোলাবাজ ভাইপো হঠাও, বাংলা বাঁচাও। লালাকে আপনারা চেনেন। এই কারণেই তো বাঁকুড়া এবং পুরুলিয়ার পর্যবেক্ষকের পদ থেকে আমায় সড়িয়ে দিয়েছিল ভাইপো। এনামুল, লালা এবং গণেশ বাগাড়িয়া হয়ে গিয়েছে। আর একটা চৌকাঠ পেরিয়ে গেলেই তোলাবাজ ভাইপো।”

এইদিন শুভেন্দু অধিকারী বলেন,”এই দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার পরে বিশ্বের বৃহত্তম পার্টির সদস্যপদ নেওয়ার কথা ভাবি। ভারতীয় জনতা পার্টির পরিবার আমাকে আপন করে নিয়েছেন। কেউ ভাই, কেউ সন্তান, কেউ দাদার মতো করে আপন করে নিয়েছেন আমায়। এই জন্য কৃতজ্ঞ আমি। বিজেপিকে আরও বেশি হৃষ্টপুষ্ট করাই লক্ষ্য।”

বিগত কিছু দিন ধরেই শুভেন্দুর মুখে শোনা যাচ্ছিল সিপিএমের প্রশস্তি। এই দিন আরও একধাপ এগিয়ে বাম এবং কংগ্রেস কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছেন তিনি। তার বক্তব্য,”বামপন্থী এবং কংগ্রেস কর্মীদের বলব মিছিলে যাচ্ছেন যান। কিন্তু ভোটটা বিজেপিকে দিন। বিজেপি এলে হবে পঞ্চায়েত ভোট। এখানে ২০ টা পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। ২০১৭ সালে দুর্গাপুর পুরনির্বাচনে বাইরে থেকে মুখে গামছা বেঁধে লোক এসেছিল। সিপিএমও একাজ করেনি। বিজেপি আসলে পঞ্চায়েত ভোট হবে। আপনি ভোট দিতে পারবেন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026