রাজ্য

“আমফানের ত্রাণের মত টিকা চুরি হয়ে যাবে না তো?”,শাসকশিবিরকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড করোনা ভ্যাকসিন। আগামী ১৬ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। প্রথম পর্যায়ে রাজ্যের ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা টিকা পাবেন। তাদের মধ্যে আছে ডাক্তার, পুলিশ, সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী প্রমুখরা। তবে ইতিমধ্যেই টিকাকরণ এর মধ্যে রাজনৈতিক রঙ লেগে গেছে। আসানসোল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) করোনার টিকা চুরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এমনকি চুরি যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রীকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বাবুল সুপ্রিয় এদিন সাংবাদিকদের সামনে করণা টিকা প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। তিনি সরকারের বিনামূল্যে ভ্যাকসিন বিলি প্রসঙ্গে সমালোচনা করেছেন। সেই সাথে তিনি ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে বলেছেন, “আমফানের চালের মত যাতে টিকা না চুরি হয়ে যায়, সেটা মুখ্যমন্ত্রী কে দেখতে হবে।” এছাড়াও তিনি বলেছেন,”মুখ্যমন্ত্রী বলছে উনি নাকি বিনামূল্যে টাকা দিচ্ছেন। ওসব সব বাজে কথা। এই টিকা বিনামূল্যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে। এতে রাজ্য সরকারি কোনো হাত নেই।” সেই সাথে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেছেন, “উনি তো নিজেই বলেন ওনার কাছে টাকা নেই। তাহলে এখন বিনামূল্যে টাকার জোগাড় কোথা থেকে করবেন?”

প্রসঙ্গত আজকে বাবুল সুপ্রিয়র গলায় আসানসোলের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি সম্বন্ধে সম্পূর্ণ অন্য সুর শোনা গেছে। তিনি প্রায়ই তার অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বলেছেন, “জিতেন্দ্র তিওয়ারির কাছে অমরনাথ চট্টোপাধ্যায়ের কাজ শেখা উচিত।” উল্লেখ্য, এর আগে যখন জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের বিরুদ্ধে গলার স্বর তুলেছিলেন তখন বাবুল সুপ্রিয় স্পষ্ট জানিয়েছিলেন, উনার মত লোককে বিজেপিতে নেওয়া যাবে না। কিন্তু তারপর জিতেন্দ্র তিওয়ারি আবার তৃণমূলে যোগদান করেন। কিন্তু তৃণমূলে যোগদান করলেও তার পুরোনো পদ তিনি ফিরে পাননি। বরং তাঁর জায়গায় বসেছে অমরনাথ চট্টোপাধ্যায়। আজকে সেই অমরনাথ চট্টোপাধ্যায়ের পদ পাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026