রাজ্য

“অবিলম্বে চাই শোভনের গ্রেফতারি”, প্রাক্তন মেয়রের বিরুদ্ধে একের পর এক তোপ কুণাল ঘোষের

“বৃহৎ ষড়যন্ত্রের অংশ শোভন চট্টোপাধ্যায়। তিনি যুক্ত ছিলেন প্রতিটি চিট ফান্ডের সাথে। তবে কেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হবেনা? আর বিলম্ব না করে শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি চাই।” এইদিন সাংবাদিক বৈঠকে এমনটাই শোনা গেল কুণাল ঘোষের(Kunal Ghosh) মুখে। চিটফান্ড মামলায় কাঠগড়ায় তুললেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এইদিন তিনি একের পর এক বোমা দাগলেন শোভনের বিপক্ষে।

এইদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন,”আইকোরের হায়ে প্রশ্ন করেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। আইকোরের প্রোমোটার ছিলেন তিনি। সারদা কাণ্ডে এক কোটি টাকা পেয়েছেন কে? বাঁচার জন্য এখন বিজেপিতে গিয়েছেন মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এক মাত্র রাজীব কুমারের জন্যই মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়ের মতো নেতারা ছাড়া পেয়ে গিয়েছেন। আর এরাই দিদিকে ভুল বুঝিয়ে গিয়েছেন দিনের পর দিন। কখনও আসল ঘটনা জানতেই দেন নি। আর এখন আঘাত করছেন মানুসিক দিক থেকে।”

এইদিন নিজের বাক্যবাণে তীব্র কটাক্ষের সাথে শোভন চট্টোপাধ্যায়কে বিধতে দেখা গেল কুণাল ঘোষকে। তার বক্তব্য,”গতকাল সভায় শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়লেন কেন বললেন। বৈশাখী কত ভালো তা ও বলেছেন। কিন্তু বিজেপিতে কেন এলেন? তা বলতে পারেননি। বিজেপির কাছে আমার প্রশ্ন হল, বিজেপিই বা এদের কেন নিচ্ছে? এতটা বাজে অবস্থা দলের? নেতৃত্ব দেওয়ার মতো আপনাদের দলে কেউ নেই?

প্রসঙ্গত, দলে তিনি এসেছেন ২০১৯ সালের আগস্টে। তার প্রায় দেড় বছর পর বিজেপির প্রকাশ্য কর্মসুচিতে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chaterjee)এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee)। এইদিন গোলপার্ক থেকে সেলিমিপুর পর্যন্ত রোড শো করেন শোভন-বৈশাখী। তার আগে বহিরাগত তত্ত্বকে নিয়ে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে দেখা গেল বিজেপি নেতা তথা কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে। তার প্রথম কর্মসূচিতে তিনি বলেন,”যারা বহিরাগত বলছেন, তারাই তো একদিন সর্ব ভারতীয় পার্টির শরিক দল ছিল। ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় জন্ম হয়েছিল তাদের দলের। আজকে বহিরাগত বলার আগে নিজেদের উচিৎ একবার আয়নায় দাঁড়ানো এবং দেখা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026