রাজ্য

শুভেন্দু অধিকারী কি বিজেপির ৪ মাসের অতিথি? জল্পনা উস্কে মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের

বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। তবে এখন যে শুধুমাত্র তৃণমূল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নেতারা যোগদান করছে এমন নয়। ঘটছে উল্টো ঘটনাও। এরইমধ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, “খুব শিগগিরই বিজেপির ৭ সাংসদ তৃণমূলে যোগদান করবেন।” এর আগে বঙ্গ রাজনীতিতে বারংবার শাসকদলের নেতাদের গেরুয়া শিবিরে যোগদান করতে দেখা যাচ্ছিল। এই দলবদল প্রথম শুরু করেছিলেন তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে অনেক নেতা নেত্রী ও সেই সাথে দলের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করে। অবশ্য বিজেপি থেকে আগে তৃণমূলে আসেনি এমনটাও নয়।

আজ অর্থাৎ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাবরা রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তৃণমূল নেতা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি সেই শোভাযাত্রা থেকে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেছেন, “খুব শিগগিরই বিজেপির ৭ সাংসদ তৃণমূলে যোগদান করবেন। এমনকি তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করেছিলেন সেই দলত্যাগী নেতাদের মধ্যে অনেকেই আবার তৃণমূলে ফিরতে চাইছেন।” সেই সাথে তিনি জল্পনা উস্কে বলেছেন, “শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবে নাকি সেই নিয়ে সন্দেহ আছে।”

এছাড়াও এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আর একটা লোকও ভারতীয় জনতা পার্টিতে থাকবে না। বিজেপি থেকে ৭ জন সাংসদ খুব শীগ্রই তৃণমূল কংগ্রেসে আসবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারা তৃণমূলে চলে আসবে। এছাড়াও আমাদের থেকে যে কজন বিধায়ক গিয়েছিল তারা লাইনে ফিরবে। ভোটের আগেই তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করবে। যখনই বুঝবে হাওয়া বেগতিক তারা আবার তৃণমূলে ফিরে আসবে। ইতিমধ্যেই কেউ কেউ লাইন করতে শুরু করে দিয়েছে।” সেই সাথে তিনি জল্পনা উস্কে প্রশ্ন করেছেন, “শুভেন্দু কি আদৌ বিজেপিতে থাকবে? না ৪ বা ৫ মাস পর কাজ শেষ হয়ে গেলে বিজেপি ছেড়ে দেবে?”

এছাড়াও এদিন জ্যোতিপ্রিয় মল্লিক দলত্যাগীদের কটাক্ষ করে বলেছেন, “যে লোক গুলো দুর্নীতি করেছে তাদের সবই সারদায় যুক্ত। তাদেরকে ডাকছে আইটি। অত্যধিক অর্থ উপার্জন করে এখন আর হজম করতে পারছে না। তাই তারা বিজেপিতে ডাক পেয়ে চলে যাচ্ছে। আবার ভোট হয়ে গেলে মে মাসের পর গুটিসুটি মেরে তৃণমূলে ফিরে আসবে। কিন্তু তখন আর তৃণমূলে ঢুকতে দেয়া হবে না। ওদের জন্য গেটটা বন্ধ করে দেওয়া হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026