রাজ্য

এবার ভাঙ্গন হাওড়ায়, আগামীকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন শ্রীকান্ত ঘোষ সহ ৫,০০০ তৃণমূল কর্মী

এতদিনে হাওড়ার অনেক নেতা দলের বিরুদ্ধে কথা বলেছেন। এবার শুরু হলো প্রথমবারের জন্য ভাঙ্গন। আগামীকাল বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ (Sreekant Ghosh)। এছাড়াও তার সঙ্গে প্রায় ৫,০০০ কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন। এর মধ্যে একটা বড় অংশ নাকি হতে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ফলে, নতুন করে চাপে পড়েছে শাসকদল তৃণমূল।

আজ সকালে মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে কলকাতায় বৈঠক করেছেন শ্রীকান্ত ঘোষ। আগামী দিনের কর্মসূচি নিয়ে দীর্ঘক্ষন বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির সঙ্গে। এরপর শ্রীকান্ত ঘোষ তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন,” ২০০৮ থেকে তৃণমূল করছি। কিন্তু দল আমাকে কখনো যোগ্য সম্মান দেয়নি। ওরা শুধু আমাকে লুটে গেছে। আমার টাকাতে তৃণমূলের বড় বড় অনুষ্ঠান হয়েছে। কিন্তু আমার প্রতি দল কোন রকম সম্মান দেখায় নি। এরকমভাবে দলে থাকার কোন মানে হয়না।”

শ্রীকান্ত ঘোষ মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়া কেন্দ্রের দায়িত্বে ছিলেন বেশ কিছুদিন। আগামী বিধানসভা নির্বাচনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যদি তিনি বিজেপিকে না যেতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এছাড়াও তার হুঁশিয়ারি, তৃণমূলের আরো বেশ কয়েকজন নেতা এবং মন্ত্রী দল ছেড়ে দেবেন। কারণ হলো এখানে কারোর কোনো ক্ষমতা নেই। দলটা একটা সম্পূর্ণ কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানির সদরদপ্তর এখন কালিঘাট থেকে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত হয়েছে।

আগামীকাল হাওড়া ময়দানে জনসভাতে বিজেপিতে যোগ দেবেন শ্রীকান্ত ঘোষ সহ আরো অনেক তৃণমূল নেতা। তার আগে ডুমুরজলা স্টেডিয়াম থেকে মিছিল করবে বিজেপি। এই মিছিলে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংহের মতো বড় বিজেপি নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026