রাজ্য

“আমি বাংলার ছেলে, ভারতের ছেলে”, অরাজনৈতিক কর্মসূচিতে নিজের “পরিচয়” দিলেন শুভেন্দু

বর্তমানে শুভেন্দু অধিকারী নামটার সাথেই যেন বিতর্ক জড়িয়ে আছে। আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু কি করবেন তা ঠাহর করে উঠতে পারছে না কেউই। এই নিয়ে নির্বাচন পূর্ববর্তী সময়ে বঙ্গ রাজনীতিতে চলছে প্রবল চাপানউতোর। এরপরের শুভেন্দুর পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে দিশাহীন গোটা রাজনৈতিক মহল। অবশ্য শুভেন্দু প্রকাশ এর রাজনৈতিক কথা না বললেও চালিয়ে যাচ্ছেন তার অরাজনৈতিক সভা। ও রাজনৈতিক সভা বা কর্মসূচিতে গিয়ে রাজনীতি কথা না বললেও তাৎপর্যপূর্ণ কিছু কথা বলছেন যা নতুন জল্পনার সৃষ্টি করছে। আবার কোন কথাতে শুরু হলো বিতর্ক তাহলে?

আজ অর্থাৎ বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকীতে আবারো অরাজনৈতিক কর্মসূচি করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে।আজ সকালে তার কাঁথি সেন্টাল বাস স্ট্যান্ডে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করার কথা ছিল। অবশ্য সেই অনুষ্ঠানে যাননি তিনি। বরং তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন তমলুকের কর্মসূচিতে। সেখানে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে তমলুক হাসপাতাল মোড় থেকে হ্যামিল্টন হাই স্কুল পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। পুরো পদযাত্রা সময় তার হাতে ছিল ভারতের তিরঙ্গা।

তারপর পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি কোন রাজনৈতিক মন্তব্য করতে চাননি। বরং রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করলে তিনি সগর্বে বলেন, “আমি বাংলার ছেলে, আমি ভারতের ছেলে।” তিনি দাবি করেছেন এর আগে যেমন ভাবে নন্দীগ্রামের জন্য তিনি “লড়াই” করেছিলেন আবার ঠিক ভাবেই “বাংলার জন্য লড়াই” করবেন তিনি। তাঁর এই বক্তব্যকে ঘিরেই আবার শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। তিনি বলেছেন, “আমি ভারতের ছেলে”। তাহলে এই বক্তব্য নিছকই সাধারণ না তাৎপর্যপূর্ণ?

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত্রে সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে মন খোলাখুলি কথা বলে শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ ২ ঘন্টার বৈঠকের পর সৌগত রায় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারী তৃণমূলে আছেন। কিন্তু তার পরদিনই শুভেন্দু অধিকারী সৌগত রায়কে মেসেজ করে জানিয়ে দেয়, “কোন সমস্যার সমাধান না করে এরকম ভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কোন প্রয়োজন ছিল না। এরকম ভাবে চললে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।” তার এই মেসেজের পর রীতিমত তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। আসলে শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত গোটা বঙ্গ রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026