‘তোলাবাজ ভাইপো’ নাম না করেই এতদিন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করছিলেন বিজেপি নেতারা। পালটা চ্যলেঞ্জ ছুঁড়ে তার নাম করে আক্রমণ করতে বলেছেন অভিষেক সহ শাসক শিবিরের বাকি নেতারা। খেজুরির সভা থেকে নাম করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘তোলাবাজ’ বলে আক্রমণ করলেন গেরুয়া শিবিরের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এতদিন তার মুখে শোনা যাচ্ছিল ‘তোলাবাজ ভাইপো’। কোনও বারই শোনা যায়নি অভিষেকের নাম।
এই দিন খেজুরির সভা থেকে নন্দীগ্রাম আন্দোলনের বিষয় টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরেই বিজেপি নেতা শুভেন্দু বলেন,”বিজেপির সরকার এলে আমরা একটা মিথ্যাশ্রী পুরষ্কার চালু করব। আর সেই মিথ্যাশ্রীর প্রথম পুরষ্কার দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর একটা তোলাশ্রী পুরষ্কারও চালু করব। সেটা পাবে ওর তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।” এর পরই “তোলাবাজ ভাইপো হঠাও” স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী।
আগের ১৯ এ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেই ‘তোলাবাজ ভাইপো হঠাও’ বলে স্লোগান তোলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পর থেকে প্রতিটি সভায় নিয়ম করে প্রতিটি জনসভায় শুভেন্দুর মুখে ‘তোলাবাজ’ ভাইপো কটাক্ষ শোনা গিয়েছে। অন্যদিকে নিজের সভায় নাম না করে পালটা শুভেন্দুকে ও ‘সবথেকে বড় তোলাবাজ’ বলে অভিযোগ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এইদিন শুভেন্দু সরাসরি অভিষেকের নাম নিয়ে তাকে ‘তোলাবাজ’ বলেছেন। এইবার দেখার বিষয় হল শাসক শিবিরের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও পদক্ষেপ করেন নাকি, এখন সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…