রাজ্য

কেন্দ্রের বিনামূল্যে টিকার প্রকল্প টিকাশ্রী বলে চালাবেন না তো? সভা মঞ্চ থেকে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

জনসভার অনুমতি ছিল না। এই কারণে রাস্তা অবরুদ্ধ করে পুরুলিয়ার হাট তলা মোড় থেকে পথসভা শুরু করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এই সভায় কোভিড টিকা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সহ আরো বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকার কে তুলোধোনা করলেন শুভেন্দু। ওই সবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন, বিনামূল্যে করণা টিকা নিয়েও।

সম্প্রতি করোনাভাইরাস ভ্যাকসিন রাজ্যের মানুষকে বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সভায় তিনি বললেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন দেশের মানুষ বিনামূল্যে টিকা পাবেন। প্রধানমন্ত্রী ও একই কথা ঘোষণা করেছেন। তারপরে রাজ্য কিভাবে বলতে পারে যে রাজ্যবাসীকে তারা বিনামূল্যে টিকা দেবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টি জানিয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ,” কেন্দ্রীয় প্রকল্পকে আবার টিকাশ্রী বলে চালাবেন না তো?”

বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়োগ মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কে বললেন বাংলায় কেন আয়ুষ্মান ভারত কার্যকর হলো না তার জবাব দিন। কেন্দ্রের কিষান সম্মান নিধি কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, গত দু’বছর রাজ্য সরকার কেন এই প্রকল্প চালু করতে দিল না? এই বকেয়া টাকা রাজ্যকে মেটাতে হবে।

শুভেন্দুর বিরুদ্ধে বারবার উঠেছিল ঘুষ নেয়ার অভিযোগ। সেই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে, এদিন শুভেন্দু বললেন, চাকরি পাইয়ে দেবার জন্য তৃণমূল নেতারা টাকা নেন। এতে আমার কোন হাত নেই। আমি কিন্তু এক টাকাও নিই নি। সভা মঞ্চ থেকে শুভেন্দুর আরও দাবি, ” পুরুলিয়ার কয়লা কাণ্ডে মূল মাফিয়া লালা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। পুরুলিয়ার পুলিশ সম্পূর্ণ তোষামোদ এর ওপর চলছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026