নিউজ

“কি ডিল হয়েছে জানিনা” সৌগত রায়ের এই প্রশ্নের উত্তরে এইবার ডিল নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকার

প্রাক্তন পরিবহন মন্ত্রী যখন গেরুয়া শিবিরে প্রবেশ করেছিলেন, তখন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) মুখে শোনা গিয়েছিল,” ও মনস্থির করেই রেখেছিল। ওদের সাথে কি ডিল হয়েছে আমরা জানিনা।”শুক্রবার বছরের প্রথম দিনে কাথির যোগদান মেলাতে ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) বিজেপিতে যোগদান করালেন শুভেন্দু অধিকারী। তার পরই তার মুখে শোনা গেল বাক্যবাণ। তিনি বললেন,”তোলাবাজ ভাইপোর জ্যাঠামশাই বলেছিলেন, বিজেপির সাথে আমার ডিল হয়েছে।”

এখানেই থামেননি শুভেন্দু। তিনি এই দিন বলেছেন সেই ডিল সম্পর্কেও। এইদিন শুভেন্দু বলেন,” হ্যাঁ ডিল হয়েছে। সেই ডিলে বলা হয়েছে প্রতি বছর স্কুল সার্ভিসের পরীক্ষা হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে। প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। আর এই ২ হাজার ৪ হাজার টাকার না, ঠিকা কাজের বদলে দেওয়া হবে সরকারি ভদ্রস্থ চাকরি। সাথে দেওয়া হবে ভদ্রস্থ মাইনে।”

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর সাথে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) যে আস্থার সম্পর্ক ছিল তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে প্রণববাবুর আত্মজীবনীতে। ডরমিটরি মাঠের সেই মঞ্চে দাঁড়িয়ে এইদিন শুভেন্দু বলেন,”প্রয়াত প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ছিলেন আমার গুরুদেব। ২০০৯ সালে মহিষাদলে এসে তিনি বলেছিলেন, আমি সতীশ দা, সুশীল দার জায়গায় শুভেন্দুকে দিচ্ছি। সে মাটিতে পা দিয়ে রাজনীতি করে। শুভেন্দু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেনা।”

এইদিন তৃণমূলকে পিসি ভাইপোর পার্টি বলে তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তার সাথে তিনি বলেন, তোলাবাজ ভাইপো বলেছিলেন অর্জুন সিংহ জিতলে রাজনীতি ছেড়ে দেবেন। তাহলে এখনও ছাড়েননি কেন? অন্যদিকে শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্র হতে জানা গিয়েছে যে হয়তো এখনই দাদার পথে হাঁটতেন না সৌমেন্দু। হয়তো তা করতেন তিনি কিছুদিন পরে। কিন্তু শাসক শিবির থেকে তাকে সরিয়ে দেওয়ার ফলে অনিবার্য হয়ে ওঠে বিজেপিতে যোগদান করা। এইদিন শুভেন্দু বলেছেন, তিনি কাল তথা শনিবার সভা করবেন। সেখানে আবার চলবে যোগদান পর্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026