রাজ্য

“প্রণব মুখোপাধ্যায় ছিলেন আমার গুরু”, বক্তব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর সাথে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যে আস্থার সম্পর্ক ছিল তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে প্রণববাবুর আত্মজীবনীতে। কিন্তু কেউ জানতেন না যে শুভেন্দু প্রণব মুখোপাধ্যায়কে মনে করতেন তার রাজনৈতিক গুরু।

বছরের শুরুর দিনে শুক্রবার কাথিতে সভা ছিল শুভেন্দুর। ডরমিটরি মাঠের সেই মঞ্চে দাঁড়িয়ে এইদিন শুভেন্দু বলেন,”প্রয়াত প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ছিলেন আমার গুরুদেব। ২০০৯ সালে মহিষাদলে এসে তিনি বলেছিলেন, আমি সতীশ দা, সুশীল দার জায়গায় শুভেন্দুকে দিচ্ছি। সে মাটিতে পা দিয়ে রাজনীতি করে। শুভেন্দু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেনা।” প্রণববাবু যে তাকে স্নেহ করতেন তা তার আত্মজীবনী থেকে স্পষ্ট। শুভেন্দুর সম্পর্কে যে সেখানে লেখা আছে তা বিষয়ে ও এইদিন বলেছেন বিজেপি নেতা।

প্রণববাবু তার আত্মজীবনীর এক স্থানে বলেছেন, রাষ্ট্রপতির নির্বাচনের সময় তৃণমূল তাকে প্রথমে সমর্থন করতে নারাজ ছিল। কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারী, সোমেন মিত্র দের মতো নেতারা এগিয়ে আসেন এবং তারা ক্রসভোট করবেন বুঝেই শেষে তাকে সমর্থন করে তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ্য, হুইপ জারি করা যায়না রাষ্ট্রপতির ভোটের সময়। ফলে তাদের অধিকার রয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়ার। তবে কেন এইদিন হঠাৎ প্রণববাবুর কথা বললেন শুভেন্দু? উঠেছে রাজনৈতিক স্তরে প্রশ্ন।

প্রণববাবুর ব্যক্তিগত জীবন দেখলে বোঝা যায় যে তিনি ছিলে আধ্যাত্মিক প্রকৃতির মানুষ। তবে এমন ধরন তার রাজনৈতিক জীবনে প্রভাব পারেনি। তিনি সর্বদা একজন ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে সামনে দাঁড়িয়েছিলেন। এইদিন শুভেন্দু বলেন,”আমি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমি যখন সাংসদ অথবা বিধায়ক ছিলাম তখন গরীবদের গরীব হিসেবেই দেখেছি। কোনও ধর্মের ভিত্তিতে দেখিনি।

এইদিন কাথির মঞ্চ থেকে শুভেন্দু আরও বলেন ,”আমি শুনেছি সংখ্যালঘুদের কানে কি ঢালা হচ্ছে। কিন্তু তাদের বোঝা উচিৎ যে প্রধানমন্ত্রী যে সমস্ত কৃষকদের টাকা দিচ্ছেন তাদের মধ্যে ১ কোটি কৃষক সংখ্যালঘু। সব সুবিধাই দেওয়া হচ্ছে সংখ্যা লঘুদের।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026