রাজ্য

‘নন্দীগ্রামে মমতার হার নিশ্চিত’, পুত্র শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন শিশির অধিকারী

একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে তাদের ভোট প্রচারের কাজ করে যাচ্ছে। তারই মধ্যে আজ অর্থাৎ শনিবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা এবারের বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার ৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতেই আশাতীত ভাবে নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন তৃণমূলত্যাগী শিশির পুত্র শুভেন্দু অধিকারী। তার বিপরীতে নির্বাচনী লড়াই লড়ছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বনাম শুভেন্দুর যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই।

আজকে প্রার্থী তালিকাতে শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রামে থাকার পর কাঁথির শান্তিকুঞ্জ থেকে শুভেন্দুর বাবা শিশির অধিকারী মন্তব্য করেছেন। তৃণমূলের এই প্রবীণ সাংসদ বলেছেন, “শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরের পক্ষ থেকে নন্দীগ্রামে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। সে এবার এখানে বিপুল ভোটে জয়লাভ করবে। আমাকে প্রচারে নামতে হবে বলে মনে হচ্ছে না। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে পুত্রের হয়ে নন্দীগ্রামে প্রচার করবো আমি।” তবে এখানেই শুরু হয়েছে বিতর্কের।

তৃণমূল সাংসদ হয় কি করে বিজেপির হয়ে প্রচার করবে সেই প্রশ্ন উঠলে শিশিরবাবু নিজে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়ে খুব ভুল করেছেন। এখানে তার জয় অসম্ভব। ভোটের ফল কখনোই ওর পক্ষে যাবে না। শুভেন্দু নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয়লাভ করবে।” তিনি আরও জানিয়েছেন, “চোখের চিকিৎসার পর এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। ডাক্তার বলে দিয়েছে এবার থেকে আমি বেরোতে পারি। তাই যদি দরকার পরে তাহলে শুভেন্দুর হয়ে প্রচার করবো আমি। শুভেন্দুর যদি বাবার সাহায্য লাগে তাহলে বাবার সাহায্য করতে কোন দ্বিধা নেই।”

এছাড়াও এদিন শিশির অধিকারী নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, “নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের যোগদান কতটা তা সবাই জানে। তবে সম্প্রতি দলের পক্ষ থেকে যে আমাদের অপমান করা হয়েছে তা নিয়ে আমাদের কিছু বলার নেই। নন্দীগ্রামের মানুষ তাদের ভূমিপুত্রকেই জয়ের মুখ দেখাতে চাইবে। আজ মেদিনীপুরের মানুষ যদি তাদের ভূমিপুত্রের পাশে না দাঁড়ায় তাহলে ধরে নিতে হবে মেদিনীপুরে মানুষদের আত্মসম্মান রসাতলে গেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026