পলিটিক্স

ঘরের মাঠেই শুভেন্দুকে বিজেপিতে স্বাগত জানাবেন অমিত শাহ, নিজেই জানালেন শুভেন্দু

রাজধানী থেকে নয়, নিজের এলাকা থেকেই অমিত শাহ এর হাত থেকে বিজেপির বিজেপির গেরুয়া পতাকা গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, জল্পনায় নিজে সীলমোহর দিয়ে কাঁকসার গোপন বৈঠকে নিজে এ কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক পদক্ষেপ গ্রহণ করছেন শুভেন্দু। সম্প্রতি তিনি পৌঁছে গেছেন তৃণমূলের সাংসদ সুশীল মন্ডল এর বাড়িতে। সেখানে গিয়ে দীর্ঘক্ষন বৈঠক করেছিলেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী। সেখানে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এর পরবর্তী পরিকল্পনার কথা তিনি ঘোষণা করলেন।

তবে, এই বিষয়টির চমক আমরা আগেই পেয়েছিলাম। শুভেন্দু বিজেপির একের পর এক পদক্ষেপ থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজনীতিতে দল বদল ঘটতে চলেছে। সেই পরিকল্পনা অনুযায়ী শেষ মুহূর্তে তড়িঘড়ি কর্মসূচি বদল করলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়ার জন্য তিনি শনিবার মেদিনীপুরে পৌঁছে সভা করবেন। সেই সভাতেই শুভেন্দুর হাতে দলীয় পতাকা তুলে দেবেন অমিত শাহ।

উল্লেখ্য, ৭ ডিসেম্বরেই মেদিনীপুর কলেজ ময়দানের মাঠে জনসভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জনসভার প্রায় ১৩ দিনের মাথায় সেই স্থানে বিজেপিতে যোগদান করতে চলেছেন নন্দীগ্রামের জননেতা। আর তারপর থেকেই জল্পনা নতুন করে শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

তবে, শুধুমাত্র শুভেন্দু না, এই জনসভা থেকে একাধিক তৃণমূল ত্যাগী শাসকদলের বেসুরো নেতারা যোগ দেবেন বিজেপিতে। এই তালিকাতে থাকবেন তৃণমূলের বহু বিধায়ক সাংসদ এবং নেতা। মন্ত্রিসভার জনপ্রিয় তরুণ মন্ত্রী ইদানিং তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করা শুরু করেছেন। মনে করা হচ্ছে তিনিও শুভেন্দু পথেই হাঁটবে। সূত্র বলছে, এই সভাতে ব্যারাকপুর এর বিধায়ক সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তাই শাহের এইবারের বঙ্গ সফর তৃণমূলের জন্য অনেক খারাপ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026