রাজ্য

নন্দীগ্রাম দখল করা কঠিন, তাই প্রলয়কে ফোন করেছেন মমতা, দাবি শুভেন্দুর

আগামী পয়লা এপ্রিল এবছরের বিধানসভা নির্বাচনের সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে নির্বাচন। এ নির্বাচনে একদিকে রয়েছেন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। অন্যদিকে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে শুভেন্দু অধিকারী অধিকারী পরিবারের সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষের সুরে কথা বলে আসছেন। তবে এবারে নতুন করে সমস্যার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল কে ফোন করেছেন। ফোন করে প্রলয়কে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানিয়েছিলেন। আর এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি।

নন্দীগ্রামে পথ সভায় যোগদান করে শুভেন্দু অধিকারী বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত নন। ভোটের জন্য ২-৩ দিন থাকবেন, তারপর পালিয়ে যাবেন। আগামী দিনের কথা আমাদের ভাবতে হবে। কার কাছে যাবেন কখন? মমতা নিজে বুঝে গিয়েছেন নন্দীগ্রাম বিজয় এতটা সহজ কাজ হবে না। এই কারণে তিনি সকালবেলা বিজেপির প্রলয় পালকে ফোন করেছেন।”

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026