পলিটিক্স

অমিত শাহের সঙ্গে একই কপ্টারে আসবেন শুভেন্দু, শনিবারেই যোগদান বিজেপিতে

শনিবার শুভেন্দু অধিকারী যোগ দিতে চলেছেন বিজেপির সভা তে। সেখানে তিনি বিজেপিতে যোগদান করবেন এরকম কর্মসূচি রয়েছে। শনিবার রাজ্য সফরে আসতে চলেছেন অমিত শাহ। সেই সফরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন শুভেন্দু। সূত্রের খবর, শাহের সাথে একই চপারে করে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী। ফলে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ আরো তুঙ্গে। ওই সভাটি শুভেন্দু অধিকারী ছাড়াও আরো ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

শুভেন্দু অধিকারীর সাথে আরো অনেকেই দল ছেড়েছেন। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। শনিবার সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। এদিকে, দিল্লি থেকে রাজ্য সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুর কলেজে জনগণের উদ্দেশ্যে সভা করবেন তিনি। তবে বর্তমানের দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী ও। জানা যাচ্ছে, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী একইসঙ্গে আসবেন।

সূত্রের খবর, কপ্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একসাথে সভা স্থানে আসবেন শুভেন্দু। তারপর সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র শুভেন্দু নন, তার সাথে আরও ১০ তৃণমূল বিধায়ক শনিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। সকলেই সেই সভাতে নাম লেখাবেন গেরুয়া শিবিরে। সমস্ত জল্পনাকে সত্যি করে, এদিন রাত্রে তৃণমূল ত্যাগ করেছেন শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। জানা যাচ্ছে, অমিত শাহ এর সভাতে শুভ্যেন্দুর সাথে তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন।

এদিকে বৃহস্পতিবার বিধানসভার স্পিকারের সচিবালয়ে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা করেছেন শুভেন্দু। পরবর্তীকালে তিনি ইমেইল করেও তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। তবে শুভেন্দুর পদত্যাগপত্র এখনো পর্যন্ত গ্রহণ হয়নি বলে জানানো হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন,”আমি সন্তুষ্ট না হলে ইস্তফা গ্রহণ করতে পারবোনা। ভারতীয় সংবিধান এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নিয়ম পর্যালোচনা করে দেখেছি, একজন সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারের সামনে হাজির হতে হবে। পাশাপাশি, ই-মেইলের মাধ্যমে পাঠানো ইস্তফাপত্র তারিখের কোন উল্লেখ ছিল না। চিঠিতে কোন তারিখ নেই। তাই আমার পক্ষে এই ইস্তফা পত্র গ্রহণ করা অসম্ভব।” আগামী সোমবার দুপুর ২ টো নাগাদ শুভেন্দু অধিকারী কে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সেখানে শুভেন্দু সশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার ইস্তফা দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026