Categories: নিউজ

মমতার পালটা জবাব, দল বললেই নন্দীগ্রাম থেকে নির্বাচন লড়বেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দল বদলের পর নন্দীগ্রাম আসনটি নিয়ে এইবার নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দলের কারও উপর ভরসা রেখে নন্দীগ্রামের মতো আসন ছাড়বেন না তিনি। আসনটি থেকে নিজে লড়বেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের ১৮ জানুয়ারি সেই কথা ঘোষণার পরে ইতিমধ্যেই দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। এইবার সেই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পালটা হিসাবে নিজেই লড়াই করার ইঙ্গিত দিলেন সদ্য গেরুয়া শিবিরে যোগদানকারী শুভেন্দু অধিকারী। তবে দলের সিদ্ধান্তই যে শেষ কথা তো পুরুলিয়ার সভামঞ্চ থেকে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যে কেউ যথেষ্ট বলে দাবি করেছেন তিনি।

এছাড়াও এইদিনের সভা থেকে একাধিক বিষয়ে আবারও শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মিসভার মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। বন সহায়ক পদে নিয়োগ তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছিলেন। তদন্ত করে তা জানা গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তার পাল্টাও দিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী। নিয়োগ সংক্রান্ত সুপারিশ কোন জায়গা থেকে আসছে, তা প্রয়োজনে ফাঁস করে দিতে পারেন বলেও হুমকি শোনা গিয়েছে তার মুখে। একই সুর শোনা গিয়েছে শুভেন্দুর গলাতেও। যে কোনও বিষয়ে চুক্তি ভিত্তিতে নিয়োগে কালীঘাট থেকে সুপারিশ আসছে বলেও দাবি করেন তিনি।

শুভেন্দুর সভাকে ঘিরে বুধবার রাত থেকে উত্তপ্ত গোটা এলাকা। আগুনও ধরিয়ে দেওয়া হয় তার সভামঞ্চের একাংশে। শাসক শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা এ কাণ্ড করেছে বলেই অভিযোগ বিজেপির। সেই ইস্যুতে মুখ খুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সভা বানচাল করার চেষ্টা করা হয়েছে বলেই অভিযোগ তার। এছাড়াও এদিন একই ভঙ্গিমায় পুরুলিয়ার সভামঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘ভাইপো’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। পাশাপাশি কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকারের ঢালাও প্রশংসা করেন। বাজেট যথেষ্ট জনদরদী বলেও দাবি তার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026