অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি জনপ্রিয় হরিয়ানভি ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই নাচের ভিডিওটি।
উল্লেখ্য, স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি খুব পুরোনো নয়। ২০২০ সালের ভিডিও এটি। তবে ২ বছর আগে ‘সোনোটেক রাগিনী’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল এই ঝলক। বর্তমানে এই ভিডিওটি সাড়ে ৩ কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। পছন্দও করেছেন বহুমানুষ। ভিডিওতে ‘ভূচাল’ গানের সাথেই স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে তাকে। রাহুল পুথির কন্ঠেই জনপ্রিয় এই গানটি। আর এই গানের তালেই এদিন ধামাকেদার নৃত্য পরিবেশন করেছিলেন স্বপ্না চৌধুরী। সেখানে উপস্থিত দর্শকরাও তার নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন, অবশ্য সেকথা ভাইরাল হওয়া ভিডিও দেখেই স্পষ্ট হয়েছে।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…