এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম হয়ে রয়েছে কিয়ারা ও সিদ্ধার্থের জাঁকজমকপূর্ণ বিয়ে ও রিসেপশনের ঝলক নিয়ে। তবে এর মাঝেই একেবারে ছিমছামভাবে বিয়ে সারলেন বলিউডের স্বরা ভাস্কর। গত কয়েকদিন আগেই একেবারে ঘরোয়াভাবে ঘনিষ্ঠমহলের উপস্থিতিতেই নিজের মনের মানুষের সাথে আইনি বিয়ে সেরেছেন স্বরা ভাস্কর। সাজের ক্ষেত্রেও বজায় রেখেছিলেন একেবারে সাধারণতার ছাপ। বলাই বাহুল্য, অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর লুক ভীষণভাবে নজর কেড়েছে সকলের। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে মিডিয়ার পাতায় চর্চায় অভিনেত্রী।
গত ৬’ই জানুয়ারি ২০২৩’এ পলিটিক্যাল অ্যাকটিভিস্ট ফাহাদ আহমেদের সাথে আইনি বিয়ে সারেন। তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত রয়েছেন। তাদের সেই ঝলক ইতিমধ্যেই মিলেছে নেটদুনিয়াতে। শুরু থেকে এখনো পর্যন্ত তাদের শেয়ার করে নেওয়া প্রেমের বেশ কিছু ঝলক নজর কেড়েছে নেটজনতার। এখন সেই নিয়েই অভিনেত্রী চর্চায় রয়েছেন। আর সেই ঝলকের সূত্র ধরেই সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
এদিন গোল্ডেন পার দেওয়া ওয়াই রেড শাড়িতে ছিলেন অভিনেত্রী। সাথে পরেছিলেন অফ-হোয়াইটের উপর কাজ করা ব্লাউজে ছিলেন তিনি। হালকা সাজে মূল্যবান অলংকার পরেছিলেন স্বরা। পাশাপাশি ফাহাদ সাদা পাঞ্জাবি পায়জামার সাথে পরেছিলেন লালা ডিজাইনার জহর কোটও। তাদের দুইজনের মুখেই ছিল পরিতৃপ্তির হাসি।
দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…
কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…
অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…
একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…
মাসের শুরুতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবার জন্যই বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের জেরে দেশে ফের…
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…