নিউজ

Swasthya sathi card: স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন এই সম্পর্কিত সব থেকে জরুরি তথ্যগুলো

যদি আপনি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে চান বা এই সংক্রান্ত তথ্য খুঁজতে চান তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ। আপনাকে এই প্রতিবেদনে আমরা জানিয়ে দিতে চলেছি কোথায় গিয়ে কিভাবে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন আপনি এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য। আপনাদের জানিয়ে রাখি, যদি কোন পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলে তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন যেকোনো সময়। এক্ষেত্রে পরিবারের কোনো সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা সরকারের কোন হেলথ ইনসিওরেন্সের আওতায় পড়েন না তিনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও যারা সরকারি বা সরকারি অন্তর্ভুক্ত কোন সংস্থা থেকে চিকিৎসার জন্য কোন ভাতা পান না, সেই পরিবারগুলি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারেন। পরিবার কিছু একটি করে কার্ড দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

যদি আপনাকে এই কার্ডের জন্য আবেদন করতে হয় তাহলে নতুন কার্ডের জন্য ফর্ম বি আপনাকে ফিলঅাপ করতে হবে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনো কার্ড পাননি তাদের নতুন করে আবেদন করার আর কোন প্রয়োজন নেই। খুব শীঘ্রই তারা কার্ড পেয়ে যাবেন। পরিবারের কোনো সদস্যের যদি স্বাস্থ্য সাথী কার্ড থাকে তাহলে তিনি আবেদনকারীকে নিজের কার্ডের সঙ্গে যুক্ত করে নিতে পারেন এবং পরিবারের সদস্য হিসেবে ঘোষণা করতে পারেন। সে ক্ষেত্রে তাকে ফর্ম এ পূরণ করতে হবে। অন্যদিকে যদি স্বাস্থ্য সাথী কার্ডে থাকা কোন সদস্যের নাম বাদ দিতে হয় তাহলে ফর্ম ডি-তে আবেদন করতে হবে। আর যদি কোন সংশোধন করতে হয় তাহলে ফর্ম সি আপনাকে পূরণ করতে হবে।

তবে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার। আবেদনকারী এবং পরিবারের সকল সদস্যের নাম এবং ঠিকানা সহ সংশ্লিষ্ট ফর্ম আপনাকে পূরণ করতে হবে। যার নাম কার্ডে নেই তার মোবাইল নম্বর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সকল সদস্যের আধার কার্ড বা খাদ্য সাথী কার্ড এর জেরক্স কপি জমা দিয়ে তবেই আপনি আবেদন করতে পারেন। এই আবেদন আপনাকে করতে হবে মহকুমা শাসকের অফিস বা পুরনিগমের ক্ষেত্রে বোরো অফিসে। বিশদ জানতে swasthyasathi.gov.in ওয়েব সাইটে আপনাকে যেতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026