রাধিকা ওরফে স্বস্তিকা দত্তের ফেসবুক পেজে গিয়ে দেখবেন তার অফিসিয়াল অ্যাকাউন্ট আর নেই। গত শুক্রবার রাত থেকে আচমকাই গায়েব অভিনেত্রী স্বস্তিকা দত্তর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল। কিন্তু হঠাৎ কি হল? নায়িকা নিজের অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন। না অভিনেত্রী নিজের অ্যাকাউন্ট বন্ধ রাখেননি তাঁর ফেসবুক রিপোর্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে। স্বস্তিকার ফেসবুক প্রোফাইলটি এই মুহূর্তে নিরুদ্দেশ হয়ে গেলেও নায়িকার ভ্যারিফায়েড ফেসবুক পেজ-টি এখনো অক্ষত অবস্থায় রয়েছে।
তবে প্রশ্ন হল অভিনেত্রীর ফেসবুক প্রোফাইলটি নিরুদ্দেশ হল কেন? অবশ্য এর উত্তর নিজেই দিলেন রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত। তিনি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্বস্তিকা বলেন তাঁর প্রোফাইলটি ‘রিপোর্ট’ করে উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি বেজায় অস্বস্তিতে ভুগছেন আর একইসঙ্গে ক্ষুদ্ধ অভিনেত্রী। তবে পুরো ঘটনাটি খোলসা করে বলেছেন স্বস্তিকা।
গোটা ঘটনার নেপথ্যে হল স্বস্তিকার নামে এক ভুয়ো পোস্ট। স্বস্তিকার শুক্রবার রাতের একটি পোস্ট করেছিলেন। একটি ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ও লিঙ্ক শেয়ার করে স্বস্তিকা লেখেন সেটি তাঁর না। আর সবাইকে সেই ফেক প্রোফাইলটি রিপোর্ট করবার আর্জিও জানানান। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যই উড়ে যায় স্বস্তিকার প্রোফাইল। এই লকডাউনে কেউ ইচ্ছাকৃতভাবে তাঁকে জ্বালাতন করবার জন্য এই কাজ করেছে অভিযোগ স্বস্তিকার।
তবে ইনস্টাগ্রাম ভিডিয়োতে স্বস্তিকা বলেন, কাউকে বেশি চিন্তা না করতে৷ তিনি খুব শীঘ্রই তিনি ফেসবুকে ফিরবেন, এবং আপতত ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখবেন অনুরাগীদের সাথে। স্বস্তিকা এই ভিডিয়ো বার্তায় আরো বলেন, তিনি একদম ভালো মুডে নেই কারণ তাঁর ফেসবুক প্রোফাইল নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাঁর টিম এবং ফেসবুক টিম উভয়েই সেটা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তিনি সত্যি অসন্তুষ্ট। কয়েক ঘন্টা আগেই আমার প্রোফাইলে আমি একটি ফেক অ্যাকাউন্টের ছবি ও লিঙ্ক আপলোড করে সেটা রিপোর্ট করতে বলেছিলেন। তাঁর মনে হচ্ছে সেই ফেক প্রোফাইলের বদলে কেউ তাঁর প্রোফাইলক রিপোর্ট করে দিয়েছে…..’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…