নিউজ

যুব সভাপতির পদ থেকে সরলেন অভিষেক, হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক

তৃণমূলের সাংগঠনিক বৈঠকে নেওয়া হলো একাধিক নতুন পদক্ষেপ। দলে চালু হলো এক ব্যক্তি এক পদ নীতি। ফলে দলে একাধিক রদবদল করা হলো। আর সমস্ত জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেই নীতি চালু হওয়ার জন্য তৃণমূলের যুব সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক।

তবে এই পদে হলো একটা বিরাট রদবদল। অভিষেকের জায়গায় আসলেন সায়নী ঘোষ। তৃণমূলে যোগদান করার পরেই সায়নি ঘোষ তৃণমূলের জন্য বেশ ভালোভাবে কাজ করছেন। তাই তাকেই এই পদের দায়িত্ব দিলেন মমতা। আর অভিষেক এবারের নির্বাচনে দলের জন্য বেশ ভালো কাজ করেছেন। এবারের নির্বাচনে মমতার ঠিক পরে প্রচারের অবস্থান ছিল অভিষেকের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর একসাথে দলের জন্য পদক্ষেপ নিয়েছেন। প্রত্যেক সভায় গিয়ে অভিষেক বলেছেন ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল। পরিসংখ্যানে দেখতে গেলে কিন্তু তাই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কথা রাখতে পেরেছেন। সবাই যখন দল ছেড়ে চলে যাচ্ছিলেন এবং প্রশান্ত কিশোরকে নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন, তখন অভিষেক প্রশান্ত কিশোরের ওপর ভরসা রেখে ছিলেন। তার সঙ্গে তৃণমূল নেত্রীও ভরসা রেখেছিলেন অভিষেকের উপরে।

প্রচারে বারংবার কটাক্ষ করলেও, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন সেটা শুধুমাত্র তিনি নন বিজেপি নেতারা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। প্রথম দিন থেকেই বিজেপি নেতাদের টার্গেট ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পর্যন্ত বুয়া ভাতিজা কটাক্ষ করেছেন। তার সঙ্গে বিজেপি নেতাদের মুখে বার বার ছিল তোলাবাজ ভাইপো কটাক্ষ। তাই যে যাই বলুন না কেন অভিষেক যে তৃণমূলে মমতার ঠিক পরের জায়গাতেই আছেন, সেটা এবারের বিধানসভা নির্বাচনে স্পষ্ট। তাই এবারে তৃণমূল নেত্রী অভিষেককে পদোন্নতি দিয়ে নিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে।

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026