বিনোদন

‘মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক, মেয়েদেরও আর অন্তর্বাস পরতে হবে না’ : স্বস্তিকা

সম্প্রতি ‘তাসের ঘর’ দিয়ে স্বস্তিকা ফিরছেন তাঁর নিজের ঘরে। কিন্তু এই ‘তাসের ঘর’-এর এই ছবি ঘিরে ফের ট্রোলড হলেন স্বস্তিকা।

ছবিটির পোস্টারে, স্বস্তিকাকে একজন সাধারণ গৃহবধূর লুকে দেখা গেছে। চোখের তলায় কালি, ছোট্ট টিপ, নীল ছাপা ব্লাউজের ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে বেখায়ালি অন্তর্বাস। ব্যাস এতেই ট্রোলের শিকার হলেন সুজাতা বৌদি।

সুজাতা ওরফে স্বস্তিকা অবশ্য এর জবাব দিয়েছেন। স্বস্তিকা বরাবরই প্রতিবাদী, তাই এবারেও তার অন্যথা হলো না। তাই হেসেই এর উত্তর দিলেন, “আমি তো অত্যধিক অনুভূতিপ্রবণ। এই অতিরিক্ত অনুভূতি আর সমস্ত চরিত্র করার মতো সুজাতার অভিনয়েও কাজ দিয়েছে। কিন্তু ব্যক্তিজীবনে এই অতিরিক্ত অনুভূতি একেবারেই কার্যকরী নয়”।

এছাড়াও, স্বস্তিকা বলেন, “মানুষ জানে না মেয়েরা অন্তর্বাস পরে? না পরলে লোকেরাই রাস্তায় তাকাবে। তাই অন্তর্বাস পরতে হয়! সমাজ বদলাক না, লোকেরা মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক! মেয়েদেরও আর অন্তর্বাস পরতে হবে না!”

“মেয়েরা প্যান্টি পরে, পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করে, এগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তা নিয়ে আজও কেন লুকোছাপা? আমি অন্তর্বাস দেখাব, প্যাড লুকিয়ে কিনব না বা কালো প্যাকেটে নেব না। সরকার বলছে কনডোম ব্যবহার করুন, অথচ কনডোম কিনবে লোকে লুকিয়ে। কেন? এই উল্টো দিকের জীবন অভ্যেস করুক মানুষ! লুকিয়ে, ফিসফিস করে আমি কিছু করি না!”

 

Content source : Anandabazar Patrika

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026