25 শে ফেব্রুয়ারি ‘জি বাংলা সোনার সংসার’-এ স্বস্তিকা দত্ত (swastika dutta)-র ঝুলিতে এসেছে তিনটি পুরস্কার যার একটি ছিল ‘সেরা জুটি’-র পুরস্কার। ক্রুশল আহুজা (krushal ahuja) ও স্বস্তিকার জুটি পেলেন এই পুরস্কার। তারপর কেটে গেছে একটি মাস। পুরস্কারের স্মৃতি রোমন্থন করে স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় তিনটি পুরস্কার সহ ছবি শেয়ার করে নেটিজেনদের ধন্যবাদ জানিয়ে বলেছেন এভাবেই তাঁকে সমর্থন করতে। নেটিজেনরাও স্বস্তিকাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।
এই মুহূর্তে স্বস্তিকা ও শোভন (shobhan Ganguly)-র প্রেম টলিউডের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ‘জি বাংলা সোনার সংসার’ অনুষ্ঠানের শেষেও স্বস্তিকা নিজের সাফল্যের খুশি ভাগ করে নিয়েছেন শোভনের সঙ্গে। শোভনকে জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন স্বস্তিকা। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 23 শে এপ্রিল স্বস্তিকার জন্মদিন। স্বস্তিকার জন্মদিনে তাঁর ফেভারিট চকলেট কেক কেটে রাত বারোটার সময় জন্মদিন পালন করলেন শোভন। স্বস্তিকা এই বছর পা দিলেন পঁচিশে। নিজের হাতে স্বস্তিকাকে চকলেট কেক খাইয়ে দিলেন শোভন। ‘হ্যাপি বার্থডে’ লেখা ডেকর দিয়ে সাজানো হয়েছিল ঘরের দেওয়াল। তবে স্বস্তিকার পরনে ছিল সাদা রঙের নাইটসুট। ফলে সম্ভবতঃ স্বস্তিকাকে মধ্যরাতে সারপ্রাইজ বার্থডে পার্টি দিয়েছেন শোভন বলে মনে করা হচ্ছে। স্বস্তিকার বার্থডে পার্টির ছবি শেয়ার করে শোভন লিখেছেন, স্বস্তিকা বুড়ো হয়ে গেছেন। নেটিজেনরাও স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকার বাগদান হয়নি। কিন্তু শোভন ও স্বস্তিকা দুজনেই জানিয়েছেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন।
এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন (Imon chakraborty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-র সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন। সম্প্রতি তাঁদের বিয়েও হয়ে গিয়েছে।
চলতি বছরে মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন। ধ্রুব ব্যানার্জি (Dhruba Banerjee)- র আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)। এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…