করোনা পরিস্থিতি, লকডাউনের মধ্যে অনেক সেলিব্রিটি মা হয়েছেন, আবার কেউ কেউ আগামী দিনে হতে চলেছেন। এর মধ্যে অন্যতম হলেন করিনা কাপুর খান। কিছুদিন আগে ৪০-এ পা দিয়েছেন নবাব ঘরনী। কিন্তু তাঁকে দেখে সেটা বোঝার উপায় নেই। কারণ, করিনার অভিনয় সত্তার পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্স মারাত্মকভাবে নজর কাড়ে দর্শকদের। তবে এসবের মাঝে দ্বিতীয়বার সন্তান সুখ পেতে চলেছেন করিনা। মাস দুয়েক আগে নিজের দ্বিতীয়বার মা হওয়ার কথা নিজেই ঘোষণা করেছিলেন করিনা। আর তাই ছুটির আমেজে ধরমশালায় শীতের সঙ্গে নিজের প্রেগনেন্সি পিরিয়ড চুটিয়ে এনজয় করছেন সইফ পত্নী।
২০১৬ সালে নবাব পরিবারে জন্ম ছোট্ট তৈমুর। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় কার্যত চর্চার বিষয় হয়ে ওঠে করিনা-সইফ পুত্র। সব সময় কোনও না কোনও মজার কাণ্ড ঘটিয়ে মায়ের মতো এখন থেকেই ‘পেজ থ্রি’ কভারেজে নিজের নাম লিখে ফেলেছে চার বছরের তৈমুর। তবে এবার তৈমুরের ছোট্ট বোন বা ভাই আসতে চলেছে। তাই মায়ের যত্ন নিতে ব্যস্ত সে। ধরমশালায় হোটেলে মায়ের জন্য সকলকে অবাক করে দিয়েছে তৈমুর। আর সেইসব ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আসলে এই আয়োজন হোটেল কর্তৃপক্ষ তৈমুড়ের জন্য করেছিল। যেখানে দেখা যাচ্ছে, গলে যাওয়া চকলেট কেকে ছাঁচ দিচ্ছে তৈমুর, যা দেখে বেজায় খুশি মা করিনা কাপুর খান এবং বাবা সইফ আলি খান। এভাবেই অন্তঃসত্ত্বা মায়ের আদর, যত্ন করছে ছোট্ট তৈমুর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…