রাজ্য

আজ জেলা সভাপতিদের সাথে বৈঠক করবেন তৃণমূল নেত্রী, বৈঠকের আগে টুইট করে মনে করিয়ে দিলেন ১৪ বছর আগের ইতিহাস

দলের ভিতরের সমস্যা পর্যালোচনা করতে এবং বিধানসভা ভোটের আগে দলকে দিশা দিতে শুক্রবার তৃণমূলের জেলা সভাপতিদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকটি করা হয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে। শুভেন্দু অধিকার সংক্রান্ত সমস্ত বিষয় বন্ধ করতে এবং কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর অনেকটাই বেড়ে গিয়েছে এই বৈঠকের গুরুত্ব। অন্যদিকে আজ ৪ ডিসেম্বর। বৈঠকের জন্য বেঁছে নেওয়া হয়েছে এই দিনটিকেই। বৈঠকের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে লেখেন,”১৪ বছর আগে এই দিনে কলকাতায় ২৬ দিনের অনশন শুরু করেছিলাম আমি। সেখানেও বিষয়টি ছিল কৃষিজমি জোর করে ছিনিয়ে নেওয়া। কেন্দ্রের কড়া কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন করছেন কৃষকরা। আমি সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। কৃষকদের সাথে পর্যালোচনা করে এই বল পাশ করানো হয়নি।”যা থেকে বোঝা যাচ্ছে যে, বিধানসভা ভোটের আগে মমতা চাইছেন তৃণমূলকে আবারও একটি আন্দোলনমুখী আকৃতি দিতে। গ্রামের দিকে নজর দিতে চলেছে জোড়াফুল শিবির, তা স্পষ্ট।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী সোমবার ৭ তারিখ আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর সভা করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভে থেকে আরও ভালো করে বোঝা যাবে যে কৃষকদের এই আন্দোলনে তার সমর্থন রয়েছে।

শুক্রবারের এই টুইট সম্পর্কে নিজের বক্তব্য জানিয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্বও। এই টুইটের মাধ্যমে আন্দোলনের ইতিহাসকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন দলনেত্রী। এর আগেও কৃষি আইনের বিরুদ্ধে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছিলেন,”কর্ষকদের জীবন এবং তাদের জীবিকা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ভারত সরকারকে অবিলম্বে কৃষি স্বার্থ বিরোধী আইন কে প্রত্যাহার করতে হবে। আর যদি তারা সেটা না করেন তবে রাজ্য জুড়ে আমরা আন্দোলনে নামব। আমরা প্রথম থেকেই এই কৃষি আইনের বিরুদ্ধে। এছাড়া কৃষকদের পাশে থাকতে ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়নকে হরিয়ানা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অন্যদিকে এইদিনের বৈঠককে অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই ডিসেম্বরেই জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভার পাশাপশিই থাকবে রাজনৈতিক সভাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026