বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনো অভাব নেই এই বলি তারকার। তাই তো বেশ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তিনি। পাশাপাশি তারকার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট চর্চা চলে ইন্টারনেট দুনিয়াতে। করিনা কাপুরের সাথে তার মিষ্টি সম্পর্ক প্রায় খবরের শিরোনামে উঠে আসে।
বলিউডের অত্যন্ত মিষ্টি দম্পতির তালিকা প্রস্তুত করলে প্রথমের দিকেই থাকবেন সাইফ আলি খান এবং করিনা কাপুর। তাদের বয়সের মধ্যে বিশাল ব্যবধানে থাকলেও সম্পর্কের মধ্যে কোনো খুঁত নেই। একে অপরের প্রতি বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া তাদের দাম্পত্য জীবনের কেমিস্ট্রিকে আরও মজবুত করে তুলেছে। এই সাইফ-কারিনার দুই সন্তান রয়েছে। তারা হলেন তৈমুর এবং জাহাঙ্গীর। কিছুদিন আগেই জন্ম নিয়েছে জাহাঙ্গীর। এই পতৌদি তারকা জুটি হামেশাই পাপ্পারাজিদের লেন্সবন্দি হন।
তৈমুরকে কাঁধে উল্টো করে চাপিয়ে বাড়ির সামনে দেখা মিলেছিল সাইফের। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। বাবার কাঁধে উলটো হয়ে ঝুলে ফোন নিয়ে ব্যস্ত ছিল তৈমুর। তারকা দম্পতি কোনো এক কথোপকথনের মাঝে করিনার ঠোঁটে আলতো করে চুমু এঁকে দিলেন সইফ। আর এই বিশেষ মুহূর্তের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসছেই তো দাবানলের মত ছড়িয়ে যায় এবং ব্যাপক ভাইরাল হয়ে যায়। ফ্যানরা রীতিমতো এই ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…