রাজ্যে আরও দুই সপ্তাহ বাড়লো লকডাউন। আজ সন্ধ্যাতেই দেশ জুড়ে ৩০শে জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের নির্দেশ সামনে আসার পরই রাজ্যের তরফে জানানো হলো , রাজ্যে দুই সপ্তাহের লকডাউন বাড়ছে। পঞ্চম দফার এই লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দেবে রাজ্য সরকার। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সে বিষয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের প্রকাশ করা গাইডলাইনে কি কি আছে দেখে নিন-
১. ১লা জুন থেকেই সমস্ত চটকলগুলি খুলে দেওয়া হবে। একইসাথে সমস্ত চা বাগান গুলিও খুলে দেওয়া হবে ১লা জুন থেকেই।
২. ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলিতে কাজ করা শুরু করা যাবে ১লা জুন থেকেই। খনি গুলিতেও কাজ শুরু করা যাবে। নির্মাণশিল্প শুরু করা যাবে, নির্মাণ শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন।
৩. সরকারি ও বেসরকারি বাসে যতগুলি আসন ততজন যাত্রী নিয়ে চালানো যাবে। তবে কঠোর ভাবে মানতে হবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ।
৪. খোলা যাবে মন্দির, মসজিদ, গীর্জা ইত্যাদি ধর্মীয় স্থান।
৫. ৮ই জুন থেকে রেস্তোরাঁ এবং শপিংমল গুলি খোলা যাবে।
৬. সরকারি এবং বেসরকারি অফিস গুলি খোলা যাবে ৮ই জুন থেকে। ৭০ শতাংশ পর্যন্ত উপস্থিটি নিয়ে খোলা যাবে অফিস গুলি। বেসরকারি সংস্থা গুলির ক্ষেত্রে কর্মীরা করোনা সুরক্ষা বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
৭. চলচিত্র শুটিংয়ে ছাড় দেওয়া হবে ১লা জুন থেকে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী একটি শুটিং ইউনিটে ৩৫ জনের বেশি নিয়ে কাজ করা যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…