বিনোদন

আমেরিকার মাটিতে সালসা নেচে তাক লাগিয়ে দিল দুই ভারতীয়, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – ‘আমেরিকাস গট ট্যালেন্ট’ অনুষ্ঠানের মাটিতে ভারতবাসী যুবক-যুবতী তাদের সালসা নাচে তাক লাগিয়ে দিয়েছে। এই দুজন নিজেদেরকে ব্যাড সালসা নাচবেন বলে জানিয়েছিলেন। এই ব্যাড কথার অর্থ কিন্তু খারাপ নয়, BAD অর্থাৎ Bivash Academy of Dance. তাদের অসাধারণ সালসা দেখে বিদেশিরা হাততালিতে ভরিয়ে দিয়েছেন। ভারতবাসী হিসাবে প্রত্যেক ভারতবাসী ওদের জন্য গর্ব বোধ করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে ভাইরাল হয়ে গেছে।

শুধু তাই নয়, এরা এর আগেও ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ এবং ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’ এ যোগদান করেছিলেন। যুবকটির নাম সুমন্থ, যুবতীর নাম সোনালী। তাদের নাচের মধ্যে শুধু যে, সাধারণ ছিল তা নয়, সালসা এবং অ্যাক্রবেটিকস এর এক সুন্দর মেলবন্ধন তারা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দু’দিনের মধ্যেই এই ভিডিওটি দর্শকের সংখ্যা প্রায় ৮ মিলিয়ন এর কাছাকাছি পৌঁছেছে। চোখ ধাঁধানো পারফরম্যান্স, এত কম বয়সেও তারা মঞ্চ মাতিয়ে দিয়েছে। ভারতবর্ষের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে নানান রকম প্রতিভা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন গোটা বিশ্ব জুড়ে সকলেই দেখতে পাচ্ছেন। প্রতিটা নাচের পদক্ষেপই আপনাকে শিহরিত করে তুলবে। এত অল্প বয়সে কতটা দক্ষতা থাকলে, বা কতটাই বা অধ্যাবসায় থাকলে, তবেই এমন সুন্দর নাচ দেখিয়ে গোটা বিশ্ববাসীর মন জয় করা যায়, তা সত্যি ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যায় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026