নিউজ

রাজ্যের উন্নতি করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ, প্রশান্ত কিশোরের নামে মামলা দায়

সেচ্ছাসেবী প্রকল্পের প্রচার করার কারণে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করল বিহার পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় তার সাথে বৈঠক করেন JDU সুপ্রিমো। কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও দিল্লীর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করা নিয়ে ফের তাদের বিরুদ্ধে তোপ প্রকাশ করেন। এই ঘটনায় JDU সহ-সভাপতি পদ থেকে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করে দেন বিহারের মুখ্যমন্ত্রী। দলবিরোধী কাজ করেছেন সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 উল্লেখযোগ্য গত ২০শে ফেব্রুয়ারি ‘বাত বিহার কি’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের প্রচার শুরু করেন প্রশান্ত কিশোর যার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ বলা হয়, বিহারের যুব সম্প্রদায়ের মধ্যে যারা রাজ্যের ভালো করতে আগ্রহী তাদের বেছে নেওয়া হবে এবং তার সঙ্গে একজোট হয়ে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বিহারকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।এর মাধ্যমে ভারতের প্রথম ১০টি উন্নত রাজ্যের তালিকার মধ্যে বিহারের নাম তুলে আনবেন।এই লক্ষ্যে baatbiharki.in নামে একটি ওয়েবসাইটও চালু করেন তিনি।

আরও পড়ুন : দিল্লীর ঘটনায় সরব কংগ্রেস, রাষ্ট্রপতির দরবারে সোনিয়া গান্ধী ও প্রতিনিধি দল

তবে এই লক্ষ্যে এগোনোর আগেই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। এরপর ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার মামলা দায়ের করা হয়। রাজ্যের শাসকদলের প্রাক্তন সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়ে দেশের রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026