নিউজ

দিল্লির হিংসার ঘটনায় মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

গত বেশ কয়েকদিন ধরেই উত্তর-পূর্ব দিল্লি রণক্ষেত্রে পরিনত হয়েছে, আহত হয়েছেন দু’শোর বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ২৭ জনের। ঘটনার প্রবল নিন্দা করেছে অনেকেই। দিল্লির এহেন পরিস্থিতি মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে কেন্দ্র সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাতে নেই পুলিশ বাহিনীর ক্ষমতা, কিন্তু তিনি বারবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলার জন্য অনুরোধ করেছেন।

এবার সেই দিল্লি নিয়ে সুর চড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের অন্তর্গত কাশ্মীর নিয়ে তার মাথা ব্যথার সীমা নেই, এবার উত্তর পূর্ব দিল্লি নিয়েও মুখ খুললেন ইমরান খান। এদিন তিনি বলেন, আমার দেশে সংখ্যালঘুরাও সমান গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতে ১০০ কোটির বেশি মানুষের দেশে নাৎসি বাহিনী অনুপ্রাণিত আরএসএসের দর্শন পরমাণু অস্ত্রের অধিকারী রাষ্ট্রকে দখল করে ফেলেছে। যার ফলে ঘৃনার ভিত্তিতে বৈষম্যবাদ গড়ে উঠছে।

আরও পড়ুন : দিল্লীর ঘটনায় সরব কংগ্রেস, রাষ্ট্রপতির দরবারে সোনিয়া গান্ধী ও প্রতিনিধি দল

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানে সংখ্যালঘুরাও সমান ভাবে গুরুত্বপূর্ণ তার কাছে। ভারতের নয়া নাগরিকত্ব আইন নিয়ে বারবারই মুখ খুলতে দেখ গিয়েছে এই নেতাকে। সেরকমই পাকিস্তানে এক গুরুদ্বারে মারমুখী জনতার হামলার পরদিন শিখ সম্প্রদায়ের একজনকে টার্গেট করে খুন করার অভিযোগে ভারতও সরব হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এও দাবী করেন, ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত এলাকায় দু’টুকরো করে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026