ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দিনের মাত্র ২০০ টাকা করে জমিয়ে পান ৪.২১ কোটি টাকা, জানুন কিভাবে

বিনিয়োগকারীদের মূল লক্ষ্য হল দ্রুত হারে ধনী হওয়া। তবে তারা এমনভাবে বিনিয়োগ করতে চায় যাতে এটির ফলে তাদের মাসিক ব্যয়ের উপর খুব বেশি প্রভাব না পড়ে। এই ধরনের বিনিয়োগের বিকল্পগুলির সমাধানের জন্য, মিউচুয়াল ফান্ডগুলির SIP, বিশেষত ইক্যুইটি ফান্ডগুলি ভারতীয় বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। এই SIP গুলিতে মাসিক বিনিয়োগের হিসেবে বিনিয়োগ করা যেতে পারে। তবে এই ধরনের SIP গুলিতে বিনিয়োগ যদি দীর্ঘমেয়াদী হয় তবে রিটার্ন অনেক বেশি হয়।

আনন্দ রথী ওয়েলথ ম্যানেজমেন্টের ডেপুটি সিইও ফিরোজ আজিজ SIP তে বিনিয়োগের সুবিধার কথা বলতে গিয়ে বলেছেন, ‘মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য SIP রুট বেছে নিতে পারেন কারণ এটিতে তাদের মাসিক বাজেটের উপর তেমন কোনো প্রভাব পড়েনা। তাছাড়া, যারা তাদের কেরিয়ারের শুরুর পর্যায়ে আছেন তাদের বিনিয়োগের জন্য বিশাল অঙ্কের টাকার পরিমাণ থাকে না, তাই দীর্ঘমেয়াদে অল্প অল্প করে টাকা জমিয়ে লাভের মুখ দেখতে পারেন তারা।

আরও পড়ুন : ৩১ মার্চের পর থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে SBI গ্রাহকদের

আর এই সব সুবিধা গুলিই SIP ইনভেস্টমেন্টে আছে। যদি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী অর্থাৎ 30 বছরের কাছাকাছি সময়ের জন্য বিনিয়োগ করেন, তবে তারা সহজেই বিনিয়োগের উপরে প্রায় ১৫ শতাংশ রিটার্ন পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি একটি ১৫% রিটার্নের SIP তে কেউ একজন ৩০ বছরের জন্য মাসিক ৬০০০ টাকা করে রাখেন অর্থাৎ দিনে ২০০ টাকা করে তাহলে ৩০ বছর পরে তা ৪.২১ কোটি টাকা হবে। ফলে একটি SIP তে শৃঙ্খলাবদ্ধ ভাবে ৩০ বছর বিনিয়োগ করতে পারলে আপনি কোটিপতি হতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026