কলকাতা : সম্প্রতি টালা ব্রিজে যান চলাচল নিষিদ্ধ করা হলে বহু সমস্যার মুখে পড়েছেন নিত্য যাত্রীরা। এছাড়া ঘুরপথে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। দীর্ঘ রুট এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে বৃহস্পতিবার উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রুটে বাস চালানো বন্ধ করে দিলেন বাস মালিকেরা। যাত্রীদের যান যন্ত্রনা থেকে মুক্তি দিতে এবারে অ্যাপ বাস চালানোর পথে হাঁটছে প্রশাসন।
যান চলাচলের অচলাবস্থা কাটাতে এবং যাত্রীদের সহায়ক পরিষেবা দিতে ডানলপ থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বাতানুকূল অ্যাপ বাস চালু করলো রাজ্য সরকার। বেসরকারি কোম্পানির সহযোগিতায় পরিবহন দফতরের তরফ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আজ, শুক্রবার ডানলপ মোড়ে এক অস্থায়ী মঞ্চ থেকে ৩০ টি বাস চালু করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আজ মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, তাপস রায় এবং নির্মল ঘোষ। আজ মোট ১০০ টি বাস চলাচলের পরিকল্পনা নেয় পরিবহণ দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…