দিল্লি : আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন নাম ফিরোজ-শাহ-কোটলা) প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি শুরু করল ভারত। গতকালকেই সফরকারী বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করে দেয়। তাদের কিছু কিছু খেলোয়াড়কে দূষণের জন্য মুখে মাস্ক পরেও প্রস্তুতিতে দেখা যায়।
আজ ভারতীয় দলের প্রস্তুতির খবর বিসিসিআই টুইট করে জানিয়ে দেয়। যদিও ভারতীয় দলের কাউকে মুখে মাস্ক পরে দেখা যায়নি। বিসিসিআই আগেই জানিয়েছিল যে দূষনের জন্য দুটি দলকেই আউটডোর এর বদলে ইনডোর প্র্যাকটিস বেশি করতে বলা হয়েছে।
দিল্লিতে দূষণের মাত্রা কমার কোন লক্ষনই নেই তার বদলে বেড়েই চলেছে। আজ দুপুরেও কয়েকটি জায়গায় বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০০ এর কাছাকাছি দেখা যায় যা স্বাভাবিকের থেকে প্রায় দ্বিগুণ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…