নিউজ

শোভন-বৈশাখীর ভবিষ্যত নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

প্রায় আড়াই মাস আগে কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজ মন্ত্রীপদ ছেড়ে বিজেপিতে যোগ দেন। যার ফলে নবান্ন থেকে সমস্ত নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু গত মঙ্গলবার, ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন শোভন ও তার বান্ধবী বৈশাখী। এই নিয়ে অনেক জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।

এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়, গত ৭ তারিখ নাকি শোভন বৈশাখী তৃনমূলে যোগ দিতে যাচ্ছেন, এই কারনে কি শোভন-বৈশাখীকে দল থেকে বহিষ্কার করা হবে? তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, বহিষ্কার আমাদের নীতি না, শোভনকে আমরা স্বীকার করেছি মাত্র। শোভনকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “রাস্তায় একটা টাকা কুড়িয়ে পেয়েছিলাম, সেটা হাতে নিয়ে দান করে দিয়েছি। তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি।”

এরপর শোভনের প্রসঙ্গ আসতে দিলীপ ঘোষ বিরক্তি বোধ করে বলেন, ‘যারা এসেছিলেন তারা দেখতে এসেছিলেন এখানে থাকা যায় কিনা।’ তারপর মন্ত্রীপদের ব্যাপারে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, শোভনকে কোনো মন্ত্রীত্ব পদ দেওয়া হয়নি, উনি দলের কোনো সক্রিয় সদস্য ছিলেন না। উনি একবার পার্টি অফিসে এসেছিলেন, তাকে আমরা স্বাগত জানিয়েছি।

গত ভাইফোঁটায় শোভন-বৈশাখীকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দেখে জল্পনা সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। শোন গেছে, শোভনকে ভাইফোঁটা দেন মুখ্যমন্ত্রী, এমনকি বৈশাখীকে বোনফোঁটা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোভনকে ভুড়ি কমানোর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি নবান্ন থেকে শোভনকে পুনরায় নিরাপত্তা দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026