আগামী জানুয়ারি মাসের মধ্যে সরকার ভাঙতে চলেছে রুগ্ন টালা সেতু। আজ, শুক্রবার পুরসভার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং পূর্ত দফতরের কর্মকর্তাদের সাথে নবান্নে বৈঠক করে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছরের মধ্যেই ব্রিজ তৈরীর কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি টালা সেতুতে যান চলাচল নিষিদ্ধ করা হলে বহু সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ব্রিজ ছেড়ে ঘুরপথে যাতায়াত করছেন তারা। তাই আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই সেতুর কাজ শুরু করতে চাইছে প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রেল ও পূর্ত বিভাগের কর্তারা টালা সেতু পরিদর্শন করবেন। ১৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট জমা দিলেই শুরু হবে সেতু তৈরির কাজ। নতুন সেতু তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দফতরের উপর, তবে রেল লাইনের উপর দিয়ে যে অংশ গেছে তা তৈরী করবেন রেল মন্ত্রক।
তবে যেসব বাস রুট বদল করেছে তাতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ১৯৬২ সাল থেকে চালু হওয়া ৬৭৫ মিটার দৈর্ঘ্যের টালা সেতু ভেঙে ফেলা এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এখন ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…