নাসার সঙ্গে আলোচনা, মহাকাশেই হবে শ্যুটিং এই দুর্দান্ত সিনেমার
ভারতবার্তা ওয়েবডেস্ক: ৫৭ বছর বয়সেও দারুণ তার স্টান্টে মুগ্ধ হয় দর্শক। হলিউডের বিখ্যাত এই অভিনেতা টম ক্রুজ এবার শ্যুটিং করবেন মহাকাশে। স্ট্যান্টম্যানের সাহায্য ছাড়াই একাধিক সিনেমায় তার স্টান্টের জাদু দেখিয়েছেন তিনি। মারাত্মক ঝুঁকি নিতেও পিছুপা হন না টম, ২০১১ সালে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এ তাঁর স্টান্ট হোক বা ২০১৫ সালে ‘রুগ নেশন’-এ বিমান থেকে স্টান্ট হোক, সবেতেই চমকে দিয়েছেন দর্শকদের।
এবার তার অভিনয় এবং স্টান্ট এর জাদু আরও অভিনব হতে চলেছে। মহাকাশে রিয়েল লোকেশনে শ্যুট করতে মহাকাশে শ্যুটিং করতে চলেছেন, যার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এলোন মাস্কের সঙ্গে। ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের
সাথে টম ক্রুজ এবং মাস্কের বিমান সংস্থা স্পেস এক্সের প্রতিনিধিরা কথাবার্তা বলেছেন বলে জানা গেছে, তবে আদেও এমনটা হবে কিনা তার চূড়ান্ত ভাবে ঠিক হয়নি।
অ্যাকশন অ্যাডভেঞ্চারমূলক এই ছবির নাম এখনও ঠিক হয়নি। ‘ফলআউট’-এর শ্যুটিং চলাকালীন ২০১৮ সালে এক বিল্ডিং থেকে অপর বিল্ডিং লাফাতে গিয়ে আহত হয়েছিলেন টম,সেই সময় গোড়ালিতে ব্যাথা পেয়েছিলেন তিনি, তবু তাকে বিরত রাখা যায়নি স্টান্ট থেকে, আশা করা যাচ্ছে দর্শক দের জন্য মহাকাশে তার দক্ষ স্টান্ট প্রর্দশন করবেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…