বিনোদন

পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে প্রেম? মুখ খুললেন তমন্না ভাটিয়া

কৌশিক পোল্ল্যে: সম্প্রতি সিনেমহলে জোর গুঞ্জন উঠেছিল অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে। পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাককে বিয়ে করছেন তমন্না এমন খবর সিনেপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তিনি কি তবে সত্যি বিয়েটা সেরেই ফেলবেন? এমন প্রশ্নই দানা বেঁধেছিল ভক্তদের মনে। তবে গুঞ্জনে জল ঢেলে নিজের বিয়ে নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরু হয়েছিল একটি ছবির দৌলতে, যেখানে আব্দুল তমন্নার জন্য গয়না পছন্দ করে দিচ্ছেন এর থেকেই আলোচনার সুর চড়ে, তবে কি উভয়ের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে? তারা কি নিজেদের বিয়ের গয়না কিনতে এসেছেন? এরকম নানান প্রশ্ন উঠে এসেছিল নেটিজেনদের মনে, তবে সকলকে যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দিলেন অভিনেত্রী।

তিনি জানান, আব্দুলের সঙ্গে দুবাইয়ে অন্য একটি বিয়ের পার্টিতে তাদের দেখা হয় এবং উক্ত বিয়ের অনুষ্ঠানের কারনেই তমন্নাকে গয়না পছন্দ করতে সাহায্য করছিলেন আব্দুল। এছাড়া তাদের মধ্যে আর কোনো বিশেষ সম্পর্ক নেই। নিজেদের মধ্যেকার বিশেষ সম্পর্কের কথা নাকচ করে দিয়ে অভিনেত্রী জানান, তিনি এখনো সিঙ্গেল বার্ড এবং তার এখনই বিয়ে করার কোনো প্ল্যান নেই।

Credit Instagram

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এক মার্কিন চিকিৎসকের সঙ্গে তমন্নার সম্পর্ক রয়েছে এমনটা শোনা গিয়েছিল। মাঝে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও প্রেমের সম্পর্কে তার নাম জড়ানো হয়েছিল। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে তমন্না জানান, “একদিন কোনো এক অভিনেতা, অন্য একদিন একজন ক্রিকেটার, এখন আজকে একজন ডাক্তার। এই সমস্ত গুজব শুনে মনে হয় আমি যেন দোকানে বর কিনতে বেরিয়েছি। আমি এই সমস্ত ভিত্তিহীন খবরগুলিকে একেবারেই সমর্থন করি না, যেগুলি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কিত।” কোভিড-১৯ করোনা ভাইরাসের জেরে বর্তমানে গৃহবন্দি রয়েছেন এই বাহুবলী অভিনেত্রী। এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে।

Anirban Kundu

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026