Tamannaah-Vijay Relationship: ‘তুমি আমার সুখের জায়গা’, বিজয়ের সাথে প্রেমে সিলমোহর অভিনেত্রী তামান্নার

গুঞ্জন হল সত্যি। প্রেমের জোয়ারে হাবুডুবু খাচ্ছেন‘বাহুবলী’ নায়িকা তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)। সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন তামান্না, এবারে সকলের সামনে প্রেমের দলিলে সিলমোহর দিলেন তিনি। কে সেই হ্যান্ডসাম যার প্রেমে মশগুল অভিনেত্রী?

কিছুদিন আগেই তামান্নার একটি কিসিং ভিডিও ফাঁস হয়। ওই ভিডিওতে তিনি যার সঙ্গে চুম্বনে মত্ত ছিলেন সেই বিজয় বার্মার (Vijay Varma) সঙ্গে প্রেমের জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু চুম্বন নয়, অভিনেতা বিজয়ের সঙ্গে একাধিকবার নানান ডিনার ডেটে, এয়ারপোর্ট দেখতে পাওয়া গিয়েছে। এতদিন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন অভিনেত্রী। এবারে সকলের সামনে প্রেমিকের নাম ঘোষণা অভিনেত্রীর।

হায়দ্রাবাদে একজন থিয়েটার শিল্পী হিসাবে অভিনয় যাত্রা শুরু করেছিলেন বিজয়, এরপর তাকে বহু হিন্দি সিনেমায় দেখা যায়। বিশেষত, পিঙ্ক (2016) সিনেমা দিয়ে বিশেষ পরিচিতি পান। পরবর্তীতে একাধিক সিরিজ ও সিনেমায় তাকে দেখা গিয়েছে। সম্প্রতি, বাহুবলী খ্যাত নায়িকা তামান্না’র সঙ্গে রসায়নে মজেছেন অভিনেতা বিজয়।

সাউথ ইন্ডাস্ট্রিতে তামান্না অন্যতম সফল অভিনেত্রী। সেই অভিনেত্রী এবারে নিজের মুখে স্বীকার করে নিলেন ব্যাক্তিগত জীবনের সেরা মানুষটির কথা। এক সাক্ষাৎকারে তামান্না জানান, “বিজয় এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি।” এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করে বলেন, “সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তাঁরা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কিনা অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।”

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026