বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এবার পিজ্জা দিয়ে বানানো তার সাম্প্রতিক অদ্ভুত পোশাকের ধরন দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশেরই। টপ নটে অভিনেত্রীর এই লুক বাকরুদ্ধ করেছে তার অনুরাগীদেরও। সকলের জন্য রইল সেই ঝলক, দেখে নিন।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় খাদ্যদ্রব্য পিজ্জা দিয়েই পোশাক বানাতে দেখা গিয়ে। পাশাপাশি ঝলকের শুরুতেই সেই পিজ্জা খেতে খেতেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। এদিন হালকা মেকাপে চেরি রেড লিপস্টিকও পরেছিলেন অভিনেত্রী। পরেছিলেন কালো শর্টসও। আপাতত, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক রীতিমতো অবাক করেছে নেটমহলের পাশাপাশি তার ভক্তমহলের অধিকাংশকেই। তাদেরই একাংশের মত, এবার সব সীমা পেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। আর সেই সূত্রে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। তবে এই সমস্ত বিষয়ে যে অভিনেত্রীর কাছে একেবারেই গুরুত্বহীন, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…