বিনোদন

ব্যাকলেস গাউনে ক্যামেরাবন্দী ‘বাহুবলী গার্ল’ তমন্না, আফশোস অনুরাগীদের

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। ইতিমধ্যেই রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন (Nikhil jain) 1,00,000 লিটার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। অপরদিকে সুনীল শেঠি (suniel shetty) টাই আপ করেছেন কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে।

কেভিএন ফাউন্ডেশনের নতুন প্রকল্প ‘feed my city to provide oxygen concentrators’-এ যোগ দিয়েছেন সুনীল। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরুতে বিনামুল‍্যে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ শুরু হয়ে গিয়েছে। এদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়কুমার (Akshay kumar) ও টুইঙ্কল খান্না (twinkle khanna)। ইন্সটাগ্রামে পোস্ট করে টুইঙ্কল জানিয়েছেন, তিনি ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। ইতিমধ্যেই তাঁরা 100 অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছেন।

মুম্বইয়ে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোচ্ছে না। এর মধ্যেই অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannah bhatia)-কে দেখা গেল জুহুতে। তাঁর মুখে সাদা রঙের মাস্ক থাকলেও নজর কেড়েছে তাঁর পরনের মাস্টার্ড রঙের ব্যাকলেস গাউন। তমন্না গাউনের সঙ্গে মানানসই ব্যাগ নিয়েছিলেন কাঁধে এবং পায়ে ছিল স্টিলেটো। কিন্তু মাস্কের কারণে তাঁর মেকআপ বোঝা যায়নি। তমন্নার এই ছবিটি ভাইরাল হতেই তাঁর অনুরাগীদের আফশোস, করোনা-পূর্ববর্তী সময়টি কত ভালো ছিল যখন তাঁরা তাঁদের প্রিয় অভিনেত্রীদের মুখ দেখতে পেতেন।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026