বিনোদন

অচেনা পুরুষেরা যৌনাঙ্গের ছবি পাঠিয়ে বিরক্ত করছে, অভিযোগ জানালেন এই অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়া এক সার্বজনীন খোলা দর্পণ হয়ে উঠেছে। ব্যক্তিগত তথ্য গোপন রেখে খুব সহজেই নেতিবাচক কার্যকলাপ কোনো আশ্চর্যের বিষয় নয়। ফোনে খুনের হুমকি থেকে শুরু করে কুপ্রস্তাব দেওয়া, টাকা দাবি করা ইত্যাদি আরও নানারকম হেনস্তার শিকার হতে হয় কত মানুষকে, বাদ পড়েননা তারকারাও। আবারও এই সমস্যায় ভুক্তভোগী দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রী অনুমল। সোশ্যাল মিডিয়াতেই খোলা চিঠি রেখে অভিনেত্রী তার সমস্যার কথা জানালেন।

তিনি অভিযোগ করেন কে বা কারা তার নম্বর জোগাড় করে তাকে ক্রমাগত যৌনাঙ্গের ছবি পাঠিয়ে চলেছেন যা রীতিমতো বিরক্তকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে অভিনেত্রীকে। এই বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় সাহসী স্বীকারোক্তি করে অনুমল জানান, “যারা আমাকে নিজেদের গোপনাঙ্গের ছবি পাঠিয়ে চলেছ বন্ধ করো! আমি ব্লক করতে করতে বিরক্ত। তার উপর একটি ছেলে ক্রমাগত আমাকে তার গোপনাঙ্গের ভিডিও তুলে পাঠিয়ে চলেছে। মনে হচ্ছে যেন এটাই বিধাতার সেরা সৃষ্টি। পারভার্টদের বলে রাখি, মেয়েদের এমন ছবি পাঠালে তারা বিরক্ত হওয়া ছাড়া আর কিছুই হন না।”

সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীদের সঙ্গে এমন ঘটনা আখচার ঘটে চলেছে। সে পশ্চিমের কিম কার্দাশিয়ান হোক বা এদেশের সানি লিওনি। শুধু তাই নয়, সমীক্ষায় জানা গিয়েছে, সোশ্যাল মাধ্যমে এরকম বিব্রতকর পরিস্থিতির শিকার হন অগনিত মহিলা ইউজাররা। যৌনাঙ্গের ছবি বা ভিডিও তুলে পাঠিয়ে মেয়েদের বিরক্তিকর পরিস্থিতিতে ফেলাই এদের মূল উদ্দেশ্য। অপরদিকে পুরুষদের সঙ্গেও এই একই ঘটনা ঘটে থাকে তবে পরিমানটা তুলনামূলক অনেকটাই কম।

কান্নুকুল্লে, রামার, সুরেন প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী অনুমল। তার এই সাহসী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। বহু তারকার সঙ্গে এরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও বিতর্কের ভয়ে তারা কিছুই প্রকাশ্যে আনতে চান না সেক্ষেত্রে এই অভিনেত্রীর স্বীকারোক্তি সত্যিই পারভার্টদের কুকীর্তির পর্দাফাঁস করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026